নিপুণ রায় চৌধুরীর হলফনামায় ৫০২ ভরি স্বর্ণের তথ্য
নিপুণ রায়ের হলফনামায় ৫০২ ভরি স্বর্ণের তথ্য

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপি মনোনীত প্রার্থী নিপুণ রায় চৌধুরীর দাখিল করা হলফনামায় ৫০২ ভরি স্বর্ণ ও অন্যান্য মূল্যবান ধাতুর গয়নার তথ্য উঠে এসেছে। এসব গয়নার বর্তমান বাজারমূল্য আনুমানিক ১০ কোটি টাকা।

গোলাম বাজারে মসজিদ সংস্কারকাজে অনুদান

রোববার দক্ষিণ কেরানীগঞ্জের গোলাম বাজার এলাকায় একটি মসজিদের সংস্কারকাজে অনুদান দিতে গিয়ে বক্তব্য দেন নিপুণ রায় চৌধুরী। এ সময় তিনি তার সম্পদের বিষয়ে মন্তব্য করেন।

নিপুণ রায়ের বক্তব্য

তিনি বলেন, ‘আমার নিজ পরিবার ও শ্বশুরবাড়ি—এই দুই পরিবার ভগবানের দান। সেই দিক থেকে আমি রাজকপালী।’ তার এই মন্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

উল্লেখ্য, সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পাওয়ার পর থেকেই নিপুণ রায় চৌধুরীর সম্পদের বিষয়টি নানা মহলে আলোচিত হচ্ছে। তার হলফনামায় উল্লেখিত স্বর্ণ ও গয়নার পরিমাণ দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ