টাঙ্গাইলে নিখোঁজ যুবদল নেতার মরদেহ উদ্ধার, আটক ৫
টাঙ্গাইলে নিখোঁজ যুবদল নেতার মরদেহ উদ্ধার, আটক ৫

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় নিখোঁজের চার দিন পর সাবেক যুবদল নেতা আমিনুল ইসলাম খান মিন্টুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে পাঁচজনকে আটক করেছে পুলিশ।

মরদেহ উদ্ধারের বিবরণ

বৃহস্পতিবার (৪ জুন) তার মরদেহ উদ্ধার ও ঘটনায় জড়িত পাঁচজনকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন ঘাটাইল থানার ওসি মোকছেদুর রহমান। এর আগে বুধবার রাত ১২টার দিকে উপজেলার কাউটেনগর মাছুয়া বিল থেকে কচুরিপানা দিয়ে ঢেকে রাখা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

নিহতের পরিচয়

নিহত আমিনুল ইসলাম খান মিন্টু উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের ছনখোলা আমুয়াবাইদ এলাকার আব্দুল মজিদ মাস্টারের ছেলে। তিনি সংগ্রামপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। তার বড় ভাই আব্দুল মান্নান ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নিখোঁজের ঘটনা

পুলিশ জানায়, গত রোববার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার চামড়ী বাজার থেকে নিখোঁজ হন সাবেক যুবদল নেতা মিন্টু। এ ব্যাপারে পরদিন মিন্টুর বড় ভাই মো. আ. মান্নান ঘাটাইল থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

আটক ও তদন্ত

বুধবার দিবাগত রাতে ঘাটাইল থানা পুলিশ সংগ্রামপুর ইউনিয়নের মনপুরা সেতু সংলগ্ন মাইচা বিল নামক স্থান থেকে মিন্টুর মরদেহ উদ্ধার করেন। এ ব্যাপারে ঘাটাইল থানা পুলিশ সন্দেহ করে প্রথমে সোহেল রানাকে (৩৫) আটক করে এবং তার দেওয়া তথ্য অনুসারে আরও চারজনকে আটক করা হয়। তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দীতে মাইচা বিল থেকে মোহাম্মদ মিন্টুর মরদেহটি উদ্ধার করা হয়।

ওসি মোকছেদুর রহমান জানান, এই ঘটনায় জড়িত সোহেল রানাকে আটক করা হয়েছে। তার দেওয়া তথ্য অনুযায়ী বাকি চারজনকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মিন্টুর মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার তদন্ত চলমান। বিস্তারিত পরে জানানো সম্ভব হবে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ