গোপালগঞ্জে আওয়ামী লীগের ১২০০ নেতাকর্মী বিএনপিতে যোগদান
গোপালগঞ্জে আওয়ামী লীগের ১২০০ নেতাকর্মী বিএনপিতে যোগ

গোপালগঞ্জ সদর উপজেলায় আওয়ামী লীগের প্রায় ১ হাজার ২০০ নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। বুধবার দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার নিজড়া ইউনিয়নের জাঙ্গাল বাজারে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. কেএম বাবরের হাতে ফুল দিয়ে আওয়ামী লীগের এসব নেতাকর্মীকে সঙ্গে নিয়ে বিএনপিতে যোগদান করেছেন সদর উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ছনোয়ার হোসেন মোল্লা ও নিজড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি নুর ইসলাম শেখ।

যোগদান অনুষ্ঠান

নিজড়া ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম মীনার সভাপতিত্বে অনুষ্ঠিত যোগদান অনুষ্ঠানে সদর উপজেলা বিএনপির সভাপতি শিকদার শহিদুল ইসলাম লেনিন, ফজলুল কবির, পৌর বিএনপির সভাপতি শেখ হাচিবুর রহমান, বিএনপি নেতা এসএম জিয়াউল কবির বিপ্লব, সাজ্জাদ হোসেন হীরা, নেতা সাইফুল ইসলামসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। যোগদান অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও অংশ নেন।

সংসদ সদস্যের বক্তব্য

এ সময় সংসদ সদস্য ডা. কেএম বাবর বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জনগণের প্রত্যাশা পূরণে বিএনপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিভিন্ন রাজনৈতিক দল থেকে অভিজ্ঞ ও জনপ্রিয় ব্যক্তিরা বিএনপিতে যোগদান করলে তাদের স্বাগত জানাই।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

যোগদানকারী নেতাদের প্রত্যয়

বিএনপিতে যোগদানকারী নবাগত দুই নেতা বলেন, এলাকার উন্নয়ন, গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে তারা বিএনপির রাজনীতিতে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বিএনপির দলের আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নে তারা সক্রিয়ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ