বিএনপি নেতার বাড়িতে কাফনের কাপড় ও হুমকি চিরকুট উদ্ধার
বিএনপি নেতার বাড়িতে কাফনের কাপড় ও হুমকি চিরকুট উদ্ধার

মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের বলিয়ারপুর গ্রামে ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লস্কর আলীর বাড়ি থেকে কাফনের কাপড়, আগরবাতি, গোলাপজলের বোতল ও একটি হুমকি দেওয়া চিরকুট উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) সকালে বাড়ির প্রাচীরের ওপর এসব দেখতে পেয়ে মেহেরপুর থানা পুলিশকে খবর দেন পরিবারের সদস্যরা।

ঘটনার বিবরণ

স্থানীয় সূত্রে জানা যায়, বলিয়ারপুর গ্রামের মৃত মো. এজেল শেখের ছেলে লস্কর আলী দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। অভিযোগ রয়েছে, দুর্বৃত্তরা তাঁর বাড়ির দেয়ালের ওপর হালকা নীল রঙের পলিথিনে মোড়ানো কাফনের কাপড়, আগরবাতি, গোলাপজলের বোতল এবং একটি হুমকির চিরকুট রেখে যায়। চিরকুটে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে স্থানীয়ভাবে জানা গেছে। এতে লেখা রয়েছে— ‘তুই ভালো মন্দ খেয়ে নে। তোর সময় শেষ। বটতলায় তোর মাথা গাছে ঝুলিয়ে রাখবো। তুইসহ তোর পাশে যারা থাকে কাউকে ছাড়বো না।’

এলাকায় চাঞ্চল্য ও প্রতিক্রিয়া

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। লস্কর আলী জানান, সকালে বাড়ির প্রাচীরের উপর একটি পলিথিন ব্যাগে কাফনের কাপড়, আগরবাতির প্যাকেট, গোলাপজলের বোতল এবং জীবননাশের হুমকি দিয়ে একটি চিরকুট রেখে যায় দুর্বৃত্তরা। পরে তিনি বলিয়ারপুর পুলিশ ক্যাম্পে খবর দিলে সেখানকার পুলিশ সদস্যরা এসে সেগুলো উদ্ধার করে নিয়ে যায়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের বক্তব্য

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে কাফনের কাপড়সহ অন্য সামগ্রী উদ্ধার করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ