বিশেষ ভিজিএফ চাল বিক্রির অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার
বিশেষ ভিজিএফ চাল বিক্রির অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অডিও রেকর্ড ছড়িয়ে পড়ার পর ‘বিশেষ ভিজিএফের চাল’ বিক্রির অর্থ বিকাশে চাওয়ার অভিযোগে পটুয়াখালীর গলাচিপা উপজেলার রতনদী-তালতলী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হায়দার আলী শরীফকে দলীয় প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

অভিযোগের প্রেক্ষাপট

সোমবার (১ জুন) সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিওতে হায়দার আলী শরীফকে রতনদী-তালতলী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. আল্লামা শুভর কাছে ‘বিশেষ ভিজিএফের চাল’ বিক্রির অর্থ বিকাশের মাধ্যমে পাঠানোর অনুরোধ করতে শোনা যায় বলে অভিযোগ ওঠে। অডিওটি ভাইরাল হলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

দলীয় ব্যবস্থা

ঘটনার পরপরই উপজেলা বিএনপি হায়দার আলী শরীফের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে। সোমবার (১ জুন) গলাচিপা উপজেলা বিএনপির সদস্যসচিব আলতাফ খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি-আদর্শ পরিপন্থী ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রতনদী-তালতলী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হায়দার আলী শরীফকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম মোস্তফা ও সদস্যসচিব আলতাফ খান যৌথভাবে এ সিদ্ধান্ত অনুমোদন করেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ