কুষ্টিয়ায় বিএনপি অফিসে ককটেল হামলা, আহত ৫
কুষ্টিয়ায় বিএনপি অফিসে ককটেল হামলা, আহত ৫

কুষ্টিয়ার দৌলতপুরে ইউনিয়ন বিএনপির একটি অফিসে হামলার ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের ছোড়া কয়েকটি ককটেল বিস্ফোরণে তাঁতীদলের দুই নেতাসহ পাঁচ বিএনপি কর্মী আহত হয়েছেন। আহতরা ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। রোববার রাত ১১টার দিকে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের পিয়ারপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহতদের পরিচয়

আহতরা হলেন পিয়ারপুর ইউনিয়ন তাঁতীদলের যুগ্ম সম্পাদক ফোরকান আলী (৫৬), তাঁতীদলের আরেক নেতা আনারুল ইসলাম (৫০), বিএনপি কর্মী এসেম আলী (৫০) এবং ফিরোজ হোসেন (৫২)।

ঘটনার বিবরণ

স্থানীয়রা জানান, পিয়ারপুর গ্রামের নুর ইসলামের বাড়ি সংলগ্ন দলীয় অফিসে স্থানীয় নেতাকর্মীরা বসে আলাপ আলোচনা করছিলেন। তারা সবাই উপজেলা স্থানীয় বিএনপি নেতা ও আগামী নির্বাচনে ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মনিরুজ্জামান মুনতাজের সমর্থক। এ সময় ১০-১২ জন দুর্বৃত্ত ওই অফিস লক্ষ্য করে বেশ কয়েকটি ককটেল ছুড়ে মেরে পালিয়ে যায়। এতে ওই পাঁচ নেতাকর্মী আহত হন। এরপর দ্রুত তাদের পার্শ্ববর্তী ভেড়ামারা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অভিযোগ ও প্রতিক্রিয়া

মনিরুজ্জামান মুনতাজের সমর্থকরা দাবি করেছেন যে, সাবেক চেয়ারম্যান জহুরুল করীম বিশ্বাসের লোকজন অতর্কিতভাবে তাদের ওপর হামলা চালিয়েছে। এই অভিযোগের প্রেক্ষিতে জহুরুল করীম বিশ্বাস বলেন, তারা নিজেরাই নিজেদের অফিসে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তার এবং তার লোকজনের বিরুদ্ধে অপপ্রচার চালানোর চেষ্টা করছে। মনিরুজ্জামান মুনতাজ অভিযোগ করেন, দীর্ঘদিন ধরেই তার কর্মী সমর্থকদের নানাভাবে হুমকি দিয়ে আসছিল জহরুল করিম বিশ্বাসের লোকজন।

পুলিশি ব্যবস্থা

দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান জানান, বিএনপি অফিসে ককটেল বিস্ফোরণের খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং কয়েকটি ককটেল অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তেও পুলিশ কাজ করছে বলে ওসি জানিয়েছেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ