জিয়ার শাহাদাতবার্ষিকীতে দুস্থদের মাঝে বস্ত্র ও খাবার বিতরণ তারেকের
জিয়ার শাহাদাতবার্ষিকীতে তারেকের বস্ত্র ও খাবার বিতরণ

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দরিদ্র ও দুস্থ মানুষের মধ্যে বস্ত্র ও শুকনা খাবার বিতরণ করেছেন প্রধানমন্ত্রী ও দলটির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার রাজধানীর ইসিবি চত্বর ও কুড়িল এলাকায় এই কর্মসূচির আয়োজন করা হয়। বিতরণ কর্মসূচির আগে দেওয়া বক্তব্যে তিনি দেশ গঠনে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের আহ্বান

তারেক রহমান বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনীতির মূল লক্ষ্য ও উদ্দেশ্য ছিল দেশের সেবা করা ও মানুষের পাশে দাঁড়ানো। একই সঙ্গে তিনি আমাদের দীক্ষা দিয়ে গেছেন, কীভাবে দেশের জন্য কাজ করতে হয় ও দেশ গঠন করতে হয়।’ তিনি আরও বলেন, ‘সেই আদর্শের অংশ হিসেবে আমরা আজ দুস্থ মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়েছি।’

নির্বাচনের পর দেশ গঠনের সুযোগ

প্রধানমন্ত্রী বলেন, ‘গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে মহান আল্লাহ আমাদের দেশ গঠন করার ও মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ দিয়েছেন। আমরা যাতে সেই কাজটি সুন্দরভাবে করতে পারি, সে জন্য আমরা আল্লাহর রহমত কামনা করি। এটাই হোক আজকের দিনের আমাদের শপথ। এটাই হোক আমাদের অঙ্গীকার।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বক্তব্য শেষে প্রধানমন্ত্রী দুস্থ মানুষের মধ্যে বস্ত্র ও শুকনা খাবার বিতরণ করেন। এর আগে সকালে তিনি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে তাঁর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা নিবেদনে নেতৃবৃন্দ

এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, সালাহউদ্দিন আহমদ, এ জেড এম জাহিদ হোসেনসহ দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর ঢাকা মহানগরীতে ১৭টি জায়গায় বস্ত্র ও শুকনা খাবার বিতরণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ