জিয়ার মৃত্যুবার্ষিকীতে বিএনপি নেতাকর্মীদের ঢল, সমাধিতে শ্রদ্ধা নিবেদন
জিয়ার মৃত্যুবার্ষিকীতে বিএনপি নেতাকর্মীদের ঢল

বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা জানাতে নেতাকর্মীদের ঢল নেমেছে। রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত সমাধিস্থল এলাকায় দিনজুড়ে ছিল বিপুল জনসমাগম।

উপস্থিতির রেকর্ড

জিয়াউর রহমানের মৃত্যুবর্ষিকীতে অতীতের যেকোনও সময়ের চেয়ে এবার নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বুধবার (৩০ মে) বেলা সোয়া ১১টায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ নেতারা প্রথমে সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। প্রথমে রাষ্ট্রীয় ও পরে দলীয় প্রধান হিসেবে তিনি শ্রদ্ধা জানান।

তারেক রহমানের চলে যাওয়ার পরপরই ব্যানার-ফেস্টুন নিয়ে হাজার হাজার নেতাকর্মী সমাধিস্থলে জড়ো হন। বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে সেখানে উপস্থিত হয়ে শ্রদ্ধা জানান এবং নানা স্লোগান দেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সংগঠনগুলোর অংশগ্রহণ

পর্যায়ক্রমে মহানগর দক্ষিণ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দল ও মুক্তিযোদ্ধা দলসহ বিভিন্ন সংগঠন পৃথক ব্যানারে মিছিল নিয়ে শ্রদ্ধা জানাতে আসে। এতে পুরো জিয়া উদ্যান ও আশপাশের এলাকা লোকে লোকারণ্য হয়ে ওঠে।

শনির আখড়া থেকে আসা যুবদল কর্মী ফরহাদ বলেন, “জিয়া স্বাধীনতার ঘোষণা না দিলে দেশ স্বাধীন হতো না। তিনি আমাদের প্রেরণার উৎস। ভালোবাসা থেকেই প্রতিবছর এই দিনে এখানে ছুটে আসি।”

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমদ রবিন বলেন, “যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন জিয়াউর রহমান মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন। তাই তার শাহাদাৎবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে আমরা এখানে এসেছি।”

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ