দুই একটা পাগলের কথায় সরকার ভীত নয়: আনিসুর রহমান খোকন
দুই একটা পাগলের কথায় সরকার ভীত নয়: এমপি আনিসুর

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, দুই একটা ছ্যাচড়া পাগলের প্রলাপে প্রধানমন্ত্রী তারেক রহমান ভীত নন। আজ শুক্রবার সকালে মাদারিপুর পৌর এলাকার ডাকবাংলো মাঠে মাসব্যাপী ঈদ মেলা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রীর প্রতি সমর্থন

আনিসুর রহমান খোকন তালুকদার বলেন, একটি দল প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সমালোচনার নামে নোংরামিতে মেতে উঠেছেন। তাদেরকে সতর্ক করে বলতে চাই, আপনারা সমালোচনার নামে প্রধানমন্ত্রীর চরিত্র হরনের চেষ্টা করছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন। তিনি কোন পকেটের প্রধানমন্ত্রী নন। আপনাদের নোংরামির জবাব দেশের জনগণ অচিরেই কঠিনভাবে দিয়ে দেবে।

অপপ্রচার ও উন্নয়ন

তিনি আরও বলেন, তারেক রহমান দেশের উন্নয়নের দিকে মনোযোগ দেওয়ায় একটি মহল তাকে নিয়ে দিনরাত অপপ্রচার চালাচ্ছে। সমালোচনার নামে ভালো কাজে বাধাগ্রস্ত করছে। কোন অপপ্রচারই তারেক রহমানকে ঠেকিয়ে রাখতে পারবে না। আমাদের বিএনপির নেতাকর্মীদের আরও বেশি সজাগ থাকতে হবে। কোন ষড়যন্ত্রে পা দেওয়া যাবে না। দেশের সকল নেতাকর্মীদের চোখ কান খোলা রেখে ষড়যন্ত্রের প্রতিবাদ করতে হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অনুষ্ঠানে উপস্থিতি

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মিজানুর রহমান বেপারী, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন, পৌরসভা বিএনপির সাবেক সভাপতি কামাল বেপারী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নুরে আলম সান্টু, পৌরসভার মেয়র প্রার্থী যুবদল নেতা শিকদার মোহাম্মদ মামুন, বিএনপি নেতা মো. ইব্রাহিম, সাবেক ছাত্রদল নেতা কাওসার হোসেন নান্না, স্বেচ্ছাসেবকদল নেতা নাজমুল হোসেন, যুবদল নেতা তুহিন হাওলাদার, নাজমুল হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নজরুল ইসলাম, সদস্য সচিব সাইফুল মুন্সি, পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক হাসান হাওলাদার ও কলেজ ছাত্রদলের আহ্বায়ক শাহিন প্রমুখ।