ঈদুল আজহায় দেশবাসীকে শুভেচ্ছা বিএনপি মহাসচিবের
ঈদুল আজহায় দেশবাসীকে শুভেচ্ছা বিএনপি মহাসচিবের

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘ঈদুল আজহা সবার জীবনকে আনন্দময় করুক।’

শুভেচ্ছা বাণী

বুধবার (২৭ মে) রাতে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এক বাণীতে এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, ঈদুল আজহা মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব এবং এর মূল শিক্ষা ত্যাগ ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন। ঈদুল আজহা সবার জীবনকে আনন্দময় করে তুলুক।

ঈদের তাৎপর্য

তিনি বলেন, ঈদুল আজহার তাৎপর্য হচ্ছে আল্লাহর নৈকট্য লাভ করা। কোরবানির মহিমান্বিত শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে আল্লাহর নিকট নিজেকে সমর্পণ করা এবং মানবকল্যাণে নিজেকে উৎসর্গ করায় আমাদের লক্ষ্য হওয়া উচিত।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এলজিআরডি মন্ত্রী বলেন, ঈদুল আজহার প্রধান শিক্ষা হলো আল্লাহর প্রতি গভীর ভালোবাসা ও নিঃশর্ত আনুগত্য প্রদর্শন। এটি ত্যাগের মাধ্যমে সৃষ্টিকর্তার নৈকট্য অর্জনের উৎসব। এর মাধ্যমে মুসলমানেরা মহান আল্লাহ পাকের প্রতি নিবেদিত বান্দা হওয়ার প্রেরণা পায়।

সম্প্রীতি ও সৌহার্দ্য

প্রতিটি উৎসবই ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষের চিত্তবৃত্তি ও ঔদার্য প্রসারিত করে জানিয়ে বাণীতে তিনি বলেন, উৎসব মানবজাতিকে সম্প্রীতির অটুট বন্ধনে আবদ্ধ করে। অন্ধকার থেকে মানবিক আলোর ভূমিতে সমবেত করে। তাই ত্যাগের মহিমায় উদ্ভাসিত ঈদুল আজহার উৎসবে সাম্য, উদারতা ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি পায়।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁর বাণীতে আরও বলেন, এই ঈদ সবার জন্য বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি। তিনি দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনা করেন এবং সবাইকে ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার আহ্বান জানান।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ