জামায়াতের সেক্রেটারির বিএনপিকে সংস্কারের পরিবর্তে ভাগবাটোয়ারায় ব্যস্ত থাকার অভিযোগ
জামায়াতের সেক্রেটারির বিএনপিকে ভাগবাটোয়ারায় ব্যস্ত থাকার অভিযোগ

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘রাষ্ট্র সংস্কারের চেয়ে ভাগবাটোয়ারার রাজনীতিতে বিএনপি ব্যস্ত। জুলাই সনদ বাস্তবায়ন না করেই বিএনপি রাষ্ট্রকে সংকটের দিকে ঠেলে দিয়েছে।’ শনিবার দুপুরে ঝালকাঠিতে দলের জেলা শাখার সদস্যদের (রুকন) শিক্ষাশিবির কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রথম প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ

অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি আরও বলেন, ‘জনগণকে দেওয়া প্রথম প্রতিশ্রুতি ভঙ্গ করার কারণে মহান আল্লাহ হয়তো অসন্তুষ্ট হয়েছেন। আর এজন্যই দেশে হামের মতো রোগ-বালাই ছড়িয়ে পড়ছে। যারা কথা দিয়ে কথা রাখে না, আল্লাহ তাদের পছন্দ করেন না। বিএনপি একচেটিয়া ক্ষমতার জোরে লুটপাট, দখল, খুন ও চাঁদাবাজির মাধ্যমে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছে। এদিকে তাদের কোনও খেয়াল নেই। চাল-ডাল, কার্ড বিতরণ, রিলিফ– যা কিছু জেলা উপজেলা, গ্রামগঞ্জে নিজেদের দলের মধ্যে সিন্ডিকেট করেছে।’

নিরাপত্তাহীনতা ও রাজনৈতিক অনিশ্চয়তা

‘দেশের মানুষ এখন নিরাপত্তাহীনতা ও রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে রয়েছে। রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতা ও দুর্নীতির কারণেই জনগণ আজ হতাশ। ন্যায়ভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠা ছাড়া দেশের সংকট কাটবে না।’ তিনি বলেন, ‘আগামী দিনে জুলাই সনদের ভিত্তিতে যে গণভোট হয়েছে, তার গণরায় মানার জন্য আগামী ৭ জুন যে বাজেট অধিবেশন শুরু হচ্ছে সংবিধান সংস্কার কমিশনের বৈঠক ডেকে গণভোটের রায় বাস্তবায়ন করে সংবিধানের তফসিল অর্ন্তভুক্ত করে রাজনৈতিক সংবিধানিক সংকট দূর করার দায়িত্ব বিএনপিকে নিতে হবে। কারণ, এটা না মেনে আপনারা এই সংকট সৃষ্টি করেছেন। তাই এই সংকট আপনারা বাঁধিয়েছেন, এর সমাধানও আপনাদের করতে হবে।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমানের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি ফরিদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা, উপজেলা ও পৌর জামায়াত ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ