নাসীরুদ্দীন হত্যাচেষ্টায় জামায়াত-শিবিরের দায়চাপানোর অভিযোগ রাশেদ খাঁনের
নাসীরুদ্দীন হত্যাচেষ্টায় জামায়াত-শিবিরের দায়চাপানোর অভিযোগ

বিএনপি নেতা রাশেদ খাঁন অভিযোগ করেছেন, জামায়াত-শিবির এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীকে হত্যা করে বিএনপির ওপর দায় চাপাতে চেয়েছিল। শুক্রবার (২২ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে যা বলেছেন রাশেদ খাঁন

রাশেদ খাঁন বলেন, ঝিনাইদহে অস্ত্রধারী দু'জন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটিতে ছিলেন। বর্তমানে তারা শিবিরের রাজনীতি করে। অথচ সারজিস আলম পোস্ট করেছেন যে এই সন্ত্রাসীরা নাসীরুদ্দীন পাটওয়ারীকে হত্যার চেষ্টা করে।

জামায়াত-শিবিরের উদ্দেশ্য কী?

বিএনপির এই নেতা প্রশ্ন তোলেন, জামায়াত-শিবির কেন নাসীরুদ্দীনকে হত্যার চেষ্টা করলো? তিনি বলেন, বিষয়টি কি এমন যে নাসীরুদ্দীনকে হত্যা করে জামায়াত-শিবির বিএনপি সরকার পতনের আন্দোলন করতে চেয়েছিল?

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পূর্বের বক্তব্য ও বর্তমান প্রসঙ্গ

রাশেদ খাঁন আরও বলেন, নাসীরুদ্দীনের বিষয়টি উপলব্ধি করা উচিত। আগে তিনি জামায়াত-শিবিরকে ভারতের এক্সটেনশন, ভন্ড, প্রতারক, সংস্কারবিরোধী এমনকি দলের নাম পরিবর্তন ও ইসলাম নাম কেন ব্যবহার করে ইত্যাদি বলেছেন। সেই ক্ষোভ মেটাতে এবং বিএনপির ওপর দায় চাপানোর রাজনীতি করছে না তো জামায়াত-শিবির?

রাশেদ খাঁন অভিযোগ করে বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারী দায় চাপাতে চেয়েছেন আইনমন্ত্রী, তিনি ও জেলা পরিষদের প্রশাসকের ওপর। কিন্তু সত্যতা জাতির সামনে হাজির হয়ে গেছে।

ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে মিল

পোস্টের শেষে রাশেদ খাঁন বলেন, ঠিক ওসমান হাদি হত্যাকাণ্ডের পরে এভাবেই মির্জা আব্বাসের ওপর দায় চাপাতে চেয়েছিল। কিন্তু দেখা গেছে খুনিরা হাদির সঙ্গেই ছিল। ঠিক আজকের অস্ত্রধারীরাও নাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গে ছিল। শহীদ ওসমান হাদির ঘটনার সঙ্গে আজকের ঘটনা হুবহু মিলে যাচ্ছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ