জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এক সপ্তাহের জন্য জাপান সফর করবেন। এ লক্ষ্যে শনিবার (২ মে) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে তিনি জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।
প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য
শুক্রবার (১ মে) জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলম প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার রাত ৩টার ফ্লাইটে জামায়াত আমিরের সফর সঙ্গী হিসেবে যাচ্ছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি এবং আমীরে জামায়াতের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান।
সফরের সময়সূচি
উল্লেখ্য, তিনি আগামী ১৯ মে সফর শেষে ঢাকায় ফিরবেন। সফরকালে তিনি জাপানের বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানা গেছে।



