রাজধানীর পান্তাপথে অবস্থিত বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের ৭ম তলা থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। পুলিশ এখনও মৃত যুবকের পরিচয় নিশ্চিত করতে পারেনি।
বুধবার (২৭ মে) বিকেলে শত শত লোকের উপস্থিতিতে এই ঘটনা ঘটে। তেজগাঁও থানার ওসি ক্যশিনিউ মারমা জানান, যুবকটি ওপর থেকে পড়ে যাওয়ার পর তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করছে। যুবককে শনাক্ত করার পাশাপাশি ঘটনার তদন্ত চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যুবকটি ওপর থেকে লাফ দিয়ে আত্মহত্যা করতে পারে। তবে তিনি আত্মহত্যা করেছেন নাকি তাকে ফেলে দেওয়া হয়েছে, তা নিশ্চিত হতে তদন্ত চলছে।



