রাঙামাটিতে সন্ত্রাসবিরোধী আইনে সাবেক চেয়ারম্যান বৃষকেতু চাকমা গ্রেপ্তার
রাঙামাটিতে সন্ত্রাসবিরোধী আইনে সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার

রাঙামাটিতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় পার্বত্য জেলা পরিষদের দুইবারের সাবেক চেয়ারম্যান ও বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি বৃষকেতু চাকমা এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আল মামুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্য একটি মামলায় আদালত থেকে জামিন পাওয়ার পর আদালত চত্বর থেকেই তাদের আটক করা হয়।

গ্রেপ্তারের ঘটনা

রোববার (৫ জুলাই) দুপুরে রাঙামাটি জেলা শহরের কোর্ট বিল্ডিং এলাকা থেকে বৃষকেতু চাকমা ও গিয়াস উদ্দিন আল মামুনকে গ্রেপ্তার করে রাঙামাটি কোতোয়ালি থানা পুলিশ। পুলিশ জানায়, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। পরে বিকেল ৪টার দিকে তাদের আদালতে সোপর্দ করা হয়।

মামলার বিবরণ

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ৯ মার্চ রাঙামাটির বাঘাইছড়ি থানায় পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. হাবিবুর রহমান বাদী হয়ে একটি মামলা করেন। ওই মামলায় বৃষকেতু চাকমাসহ ৫০ জনকে আসামি করা হয়। ওই মামলায় হাজিরা দিতে রোববার আদালতে উপস্থিত হয়ে আত্মসমর্পণ করেন বৃষকেতু চাকমা ও গিয়াস উদ্দিন আল মামুন। শুনানি শেষে আদালত তাদের জামিন আবেদন মঞ্জুর করেন। তবে আদালত থেকে বের হয়ে কোর্ট বিল্ডিং এলাকায় অবস্থানকালে পুলিশ তাদের আটক করে। পরে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা পৃথক মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের বক্তব্য

রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীন বলেন, “সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করা হয়।”

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ