ত্রিশালে ভিক্ষুক শফিকুলের পাশে ইউএনও, চায়ের দোকানের সামগ্রী দিলেন
ত্রিশালে ভিক্ষুক শফিকুলের পাশে ইউএনও

ময়মনসিংহের ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরাফাত সিদ্দিকীর মানবিকতায় এক ভিক্ষুক পরিবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখছে। চার সন্তানের জনক হতদরিদ্র শফিকুল ইসলাম (৫৫) দীর্ঘদিন ধরে ঢাকা শহরে ভিক্ষা করে জীবন-জীবিকা চালিয়ে আসছিলেন। বর্তমানে বয়স ও শারীরিক অসুস্থতার কারণে তিনি আর ভিক্ষা করতে পারছেন না। স্ত্রী ও চার সন্তান নিয়ে গ্রামের বাড়িতে ফিরে আসেন তিনি।

ইউএনওর নজরে আসে শফিকুলের অবস্থা

শফিকুল ইসলামের দুর্দশার খবর ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার আরাফাত সিদ্দিকীর নজরে আসে। তিনি রোববার দুপুরে শফিকুল ইসলামকে তার কার্যালয়ে ডেকে নিয়ে যান। সেখানে শফিকুলকে স্বাবলম্বী হওয়ার জন্য চায়ের দোকান চালানোর প্রয়োজনীয় সামগ্রী তুলে দেন ইউএনও।

চায়ের দোকানের সামগ্রী পেয়ে আবেগাপ্লুত শফিকুল

এসব সামগ্রী পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন শফিকুল ইসলাম ও তার স্ত্রী। ইউএনও আরাফাত সিদ্দিকী জানান, মানবিক দিক বিবেচনা করে শফিকুল ইসলামকে চায়ের দোকানের সামগ্রী প্রদান করা হয়েছে, যাতে সে পরিবার নিয়ে চলতে পারে। তিনি আরও বলেন, শফিকুলের পরিবারের সদস্যদের লেখাপড়ার দায়িত্বও তিনি নিয়েছেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সামাজিক মাধ্যমে প্রশংসা

ইউএনওর এই মানবিকতা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। শফিকুল ইসলাম ধানীখোলা ইউনিয়নের মধ্য ভাটিপাড়া গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন ভিক্ষা করে জীবিকা নির্বাহ করলেও এখন আর তা সম্ভব হচ্ছে না তার পক্ষে। ইউএনওর সাহায্যে তিনি নতুন করে জীবন শুরু করার সুযোগ পেয়েছেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ