মাদক দমনে ব্যর্থ হলে পদত্যাগের হুঁশিয়ারি কুমিল্লা এমপি মনিরুল হকের
মাদক দমনে ব্যর্থ হলে পদত্যাগের হুঁশিয়ারি কুমিল্লা এমপির

কুমিল্লার গোলাবাড়ি এলাকায় মাদক ও সন্ত্রাস দমনে প্রশাসনের কঠোর পদক্ষেপের দাবি জানিয়ে লং মার্চের হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য (এমপি) মনিরুল হক চৌধুরী। শুক্রবার (২৬ জুন) বেলা ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কঠোর হুঁশিয়ারি এমপির

এমপি মনিরুল হক বলেন, ‘প্রশাসন যদি মাদকের ব্যবস্থা নিতে ব্যর্থ হয়, তাহলে আমি নিজেই জনগণকে সঙ্গে নিয়ে কর্মসূচি দেবো। এমনকি সরকার কার্যকর ব্যবস্থা না নিলে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করবো।’ তিনি জেলা প্রশাসক ও পুলিশ সুপারের উদ্দেশে বলেন, ‘গোলাবাড়ির মূল অপরাধীদের তালিকা করুন। ডিসি সাহেব, এসপি সাহেব আপনারা যদি পারেন ব্যবস্থা নিন। না হলে বাকিটা আমি দেখবো। প্রয়োজনে গোলাবাড়িতে ১০ হাজার মানুষ নিয়ে লং মার্চ করবো। মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কোনও আপস হবে না।’

প্রশাসনের সমালোচনা

এমপি মনিরুল হক বলেন, ‘জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণ করতে পারছেন, কিন্তু গোলাবাড়ি কেন নিয়ন্ত্রণে আনতে পারছেন না? সেখানে কাউকে গ্রেফতার করা হয়নি। গ্রেফতার করলে কেউ হয়তো অখুশি হবে এমন চিন্তা থাকলে চলবে না।’ তিনি জেলা জজ আদালতের পিপি কাইমুল হক রিংকুকে উদ্দেশ্য করে বলেন, ‘মার্ডার, মাদকসহ ৩৫টা মামলার আসামি কীভাবে জামিন পায়? এ বিষয়ে আপনারা কঠোর হন।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অনুষ্ঠানে উপস্থিতি

কুমিল্লার জেলা প্রশাসক মো. রেজা হাসানের সভাপতিত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিচালক বজলুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা বিজিবির সহকারী পরিচালক নজরুল ইসলাম, জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর কাইউমুল হক রিংকু, অধ্যক্ষ শরীফুল ইসলাম, লাকসাম সার্কেল সহকারী পুলিশ সুপার সনদ বড়ুয়া, সদর দক্ষিণ উপজেলার নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায়, আদর্শ সদর উপজেলার নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা প্রমুখ।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ