বাড়িয়া ইউপি চেয়ারম্যান বললেন, আওয়ামী লীগের তকমা ঘোচাতে চাই
বাড়িয়া ইউপি চেয়ারম্যানের দাবি, আওয়ামী লীগের তকমা ঘুচুক

গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান খান বলেছেন, তিনি আর কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকবেন না এবং আওয়ামী লীগের তকমা ঘোচাতে চান। শনিবার (৪ জুলাই) দুপুরে ইউনিয়ন পরিষদের ভবনে তার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

পূর্ব ইতিহাস ও পদত্যাগ

হাবিবুর রহমান খান গাজীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং বাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন। ২০১৯ সালের ২ মে তিনি জেলা আওয়ামী লীগের কাছে সকল পদ থেকে অব্যহতি চেয়ে আবেদন করেন। একই বছরের ৩১ জুলাই তাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে অব্যহতি দেওয়া হয়।

বর্তমান অবস্থান ও মামলা

সর্বশেষ ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি বাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছেন। ২০২৪ সালের ৫ আগস্টের পর তিনি গ্রেফতার হয়ে কারাভোগ করে জামিনে মুক্তি পান। সম্প্রতি তার বিরুদ্ধে একটি মামলা হয়েছে। বর্তমানে তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত না থাকলেও তাকে আওয়ামী লীগের ফ্যাসিস্ট হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে উপস্থাপন করা হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ষড়যন্ত্রের অভিযোগ

চেয়ারম্যান হাবিবুর রহমান খান অভিযোগ করেন, তার বিরুদ্ধে প্রতিপক্ষরা বিভিন্ন সময়ে নানা ষড়যন্ত্র করে আসছে। সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'আমি আর রাজনীতি করব না। কোনো দলের সঙ্গেও যুক্ত থাকব না। তবে এলাকার মানুষের সঙ্গে সামাজিক ও উন্নয়নমূলক কাজ করব। আমি আওয়ামী লীগ না করলেও আমার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র হচ্ছে। আমি আওয়ামী লীগের তকমা ঘোচাতে চাই।'

উপস্থিত ব্যক্তিরা

সংবাদ সম্মেলনে ইউপি সদস্য মঞ্জুর হোসেন, মজিদ ভূইয়া, মাসুম মোল্লা, সংরক্ষিত নারী সদস্য রহিছা হারুন ও মর্জিনা আক্তার উপস্থিত ছিলেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ