দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স এবং হোম অ্যাপ্লায়েন্স ব্র্যান্ড যমুনা ইলেকট্রনিক্সের পার্টনার্স মিট-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। জমকালো আয়োজনের মধ্য দিয়ে শনিবার যমুনা ফিউচার পার্কের মোগল অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সেরা ১০ ডিলারকে সম্মাননা দেওয়া হয়। গত বছরের ব্যবসায়িক সাফল্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনার ভিত্তিতে তাদের সম্মাননা দেওয়া হয়।
সেরা ১০ ডিলারের তালিকা
সেরা ১০ ডিলাররা হচ্ছেন পর্যায়ক্রমে- সাভারের মম ইলেকট্রনিক্সের বেলাল হোসেন মুরাদ, গাজীপুর কোনাবাড়ির নাহিদ ইলেকট্রনিক্সের মো. আশরাফুল, ফরিদপুরের মধুখালীর মিনা ইলেকট্রনিক্সের আব্দুল্লাহ মিনা, পাবনার উল্লাপাড়ার সরকার টিভি সেন্টারের আল মাহমুদ সরকার আলমাস, টাঙ্গাইলের সরিষাবাড়ির অভিনব ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্সের মামুনুর রশিদ, নারায়ণগঞ্জ সদরের হীরা ইলেকট্রনিক্সের মো. মনির, যাত্রাবাড়ীর মাহিম ট্রেডার্সের আমজাদ হোসেন, কালিয়াকৈরের পরশমনি সেলাই মেশিন স্টোরের মিজানুর রহমান, আশুলিয়ার লিমন জেনারেল স্টোরের আল মামুন-উর-রশিদ এবং নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ভাই ভাই ইলেকট্রনিক্সের নাজমুল হক সোহাগ।
অনুষ্ঠানের বক্তব্য ও উপস্থিতি
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেডের পরিচালক (বিপণন) সেলিম উল্যা সেলিম বলেন, "যমুনা ইলেকট্রনিক্সের সাফল্যের অন্যতম শক্তি আমাদের নিবেদিতপ্রাণ ব্যবসায়িক পার্টনাররা। পার্টনার্স মিট শুধু একটি ব্যবসায়িক সম্মেলন নয়; এটি আমাদের অভিজ্ঞতা বিনিময়, নতুন চিন্তার বিকাশ এবং ভবিষ্যৎ প্রবৃদ্ধির রূপরেখা নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। আমরা বিশ্বাস করি, সম্মিলিত প্রচেষ্টা ও উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে আগামী দিনগুলোতে যমুনা দেশের ইলেকট্রনিক্স খাতে আরও শক্তিশালী অবস্থান অর্জন করবে।"
অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিচালক (সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন) ইসহাক জোয়ার্দার। তিনি বলেন, "যমুনা ইলেকট্রনিক্সের সফলতার মূল শক্তি আমাদের সম্মানিত ডিলার ও ব্যবসায়িক অংশীদাররা। তাদের সহযোগিতা, আস্থা এবং নিষ্ঠার কারণেই আমরা দেশের ইলেকট্রনিকস শিল্পে নেতৃত্বের অবস্থান আরও শক্তিশালী করতে সক্ষম হয়েছি। ভবিষ্যতেও উদ্ভাবনী পণ্য, উন্নত সেবা এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একসঙ্গে এগিয়ে যাওয়ার প্রত্যয় নিয়ে আমরা কাজ করে যাব।"
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যমুনা ইলেকট্রনিক্সের হেড অব সেলস আনিসুর রহমান, পরিচালক ড. শাখাওয়াত হোসেন, হেড অব এইচআর কামরুজ্জামান, ফ্যাক্টরি জিএম শাহাদাত হোসেন, হেড অব আইটি মেহেদি হাসান, হেড অব অ্যাকাউন্টস মাসুদ আলম প্রমুখ।
ডিলারদের মতামত ও আয়োজনের বৈশিষ্ট্য
অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ডিলাররা বলেন, যমুনা ইলেকট্রনিক্স সব সময় গ্রাহক ও ডিলারদের কল্যাণের চিন্তা করেছে। সেই ধারা এখনো অব্যাহত রেখেছে। পণ্যের নিত্যনতুন ডিজাইন, আধুনিক প্রযুক্তি, উৎকৃষ্ট মান নিয়ন্ত্রণের মাধ্যমে গ্রাহকদের যেমন আস্থা অর্জন করেছে, তেমনি পার্টনার্স মিটের মতো অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে ডিলারদের উৎসাহ দেওয়ার চেষ্টা করেছে। আগামীতেও যমুনা ইলেকট্রনিক্স এ ধারা অব্যাহত রাখবে বলে আশা করি।
পার্টনার্স মিটের অন্যতম আকর্ষণ ছিল সফল ডিলারদের সম্মাননা প্রদান, নতুন ব্যবসায়িক উদ্যোগ ঘোষণা, সাংস্কৃতিক পরিবেশনা, র্যাফেল ড্র, গালা লাঞ্চ, ডিনার। পুরো আয়োজনটি অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও ইতিবাচক সাড়া সৃষ্টি করে।



