রাঙামাটিতে এনসিপির জুরাছড়ি উপজেলা কমিটির ৮৭ নেতাকর্মীর গণপদত্যাগ
রাঙামাটিতে এনসিপির জুরাছড়ি কমিটির গণপদত্যাগ

রাঙামাটিতে এনসিপির জুরাছড়ি উপজেলা কমিটির ৮৭ নেতাকর্মীর গণপদত্যাগ

রাঙামাটির জুরাছড়ি উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা কমিটির আহ্বায়কসহ সব নেতাকর্মীরা একযোগে গণপদত্যাগ করেছেন। সোমবার বিকালে এক বিশেষ সভার মাধ্যমে উপজেলা আহ্বায়ক কমিটির জাতীয় নাগরিক পার্টির ৮৭ জন কর্মী গণপদত্যাগের সিদ্ধান্ত নেন। পরে পদত্যাগপত্র রাঙামাটি জেলা কমিটির কাছে পাঠানো হয়েছে।

পদত্যাগের কারণ ও আদর্শিক দ্বন্দ্ব

মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি জেলা কমিটির সদস্য ও জুরাছড়ি উপজেলা কমিটির আহ্বায়ক অসীম চাকমা। উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক দেবাশীষ চাকমা জানান, ১ জানুয়ারি রাঙামাটি জেলা কমিটি জুরাছড়ি উপজেলা কমিটিকে ছয় মাসের জন্য অনুমোদন দেয়। কিন্তু সাম্প্রতিক রাজনৈতিক সিদ্ধান্তের কারণে তারা সম্মিলিতভাবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি আরও জানান, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশা নিয়ে তারা এনসিপিতে যোগ দিয়েছিলেন। কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সেই চেতনাকে উপেক্ষা করে বড় রাজনৈতিক দলের সঙ্গে জোট করার মাধ্যমে এনসিপি তার স্বকীয়তা ও আদর্শ থেকে সরে এসেছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সাংগঠনিক কার্যক্রম থেকে সরে দাঁড়ানো

এ কারণে দলটির বর্তমান অবস্থানের সঙ্গে নিজেদের আদর্শিক অবস্থান মিলছে না উল্লেখ করে তারা সব সাংগঠনিক কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। পদত্যাগ করা নেতা অসীম চাকমা আরও বলেন, ‘এই পরিস্থিতিতে আমাদের পক্ষে সেই আদর্শকে লালন করা আর সম্ভব হচ্ছে না। তাই আমরা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাঙামাটি জেলা আহ্বায়ক কমিটির সদস্য ও জুরাছড়ি উপজেলা আহ্বায়কসহ সব সাংগঠনিক পদ থেকে পদত্যাগ করছি।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এই পদত্যাগের ঘটনা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোড়ন সৃষ্টি করেছে। নেতাকর্মীরা দাবি করেছেন, দলীয় নীতির পরিবর্তন ও আদর্শিক বৈপরীত্য তাদের এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। রাঙামাটি জেলা কমিটির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।