পশ্চিমবঙ্গে বাম-তৃণমূল শাসনের অবসান, বিজেপির সরকার গঠন
পশ্চিমবঙ্গে বাম-তৃণমূল শাসনের অবসান, বিজেপির সরকার গঠন

ভারতের পশ্চিমবঙ্গে দীর্ঘ সাড়ে চার দশকের বাম ও তৃণমূল কংগ্রেস শাসনের অবসান ঘটিয়ে সরকার গঠনের পথে এগোচ্ছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। সোমবার (৪ মে) ২৯৪টি আসনের মধ্যে ২৯৩টির ফল প্রকাশ করেছে ভারতের নির্বাচন কমিশন। এতে বিজেপি ২০৭টি আসনে জয় পেয়েছে, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস পেয়েছে ৮০টি আসন।

নির্বাচন কমিশনের কার্যক্রম

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির মঙ্গলবার (৫ মে) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ কর্মকর্তারা আজ কলকাতায় পৌঁছাবেন এবং আনুষ্ঠানিক গেজেট বিজ্ঞপ্তি রাজ্যের মুখ্য নির্বাচকের কাছে হস্তান্তর করবেন। এরপর ৬ মে রাজ্যপালকে আনুষ্ঠানিকভাবে ফলাফল সম্পর্কে অবহিত করা হবে। সংবিধান অনুযায়ী, এরপর রাজ্যপাল বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগের আহ্বান জানাবেন। পাশাপাশি নতুন সরকার শপথ নেওয়া পর্যন্ত তাকে অন্তর্বর্তীকালীন মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের অনুরোধ জানানো হতে পারে, যাতে প্রশাসনিক ধারাবাহিকতা বজায় থাকে।

নতুন সরকারের শপথগ্রহণ

এদিকে, আগামী ৯ মে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে শপথ নিতে যাচ্ছে পশ্চিমবঙ্গে নবনির্বাচিত বিজেপি সরকার। দলীয় সূত্রে জানা গেছে, এই দিনটিকে রাজ্যে একটি ‘নতুন সূচনা’ হিসেবে চিহ্নিত করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। ফলে নির্বাচনে হারলেও মমতা বন্দ্যোপাধ্যায় চাইলে আগামী ৯ মে পর্যন্ত অন্তর্বর্তীকালীন মূখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন। এরপর নতুন মুখ্যমন্ত্রী শপথ নেওয়ার পর, ১৫ দিন থেকে এক মাসের মধ্যে সরকারি বাসভবন খালি করে দিতে হবে তাকে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ