প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহর পথ দিল অ্যাম্বুলেন্সকে
প্রধানমন্ত্রীর গাড়িবহর পথ দিল অ্যাম্বুলেন্সকে

যানবাহনের ভিড়ে ভিভিআইপি প্রটোকলের ব্যত্যয় ঘটিয়ে অ্যাম্বুলেন্সকে যাওয়ার সুযোগ করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৬ মে) সকালে এমন ঘটনা ঘটেছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাওরান বাজার প্রান্তে। ওই সময় প্রধানমন্ত্রী সচিবালয়ে নিজ কার্যালয়ের দিকে যাচ্ছিলেন।

সকাল ৯টার দিকে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহর বনানী এক্সপ্রেসওয়ে হয়ে কাওরান বাজার এফডিসি মোড়ের দিকে এগোচ্ছিল। আকস্মিক প্রধানমন্ত্রীর দৃষ্টিতে পড়ে একটি অ্যাম্বুলেন্স। তার গাড়ি বহরের পেছনে সাইরেন বাজাতে বাজাতে অ্যাম্বুলেন্সটি অতিক্রমের চেষ্টা করছিল। প্রধানমন্ত্রী পরিস্থিতি বুঝে অতি জরুরি সেবার এই গাড়িকে সাইড দিতে বহরে থাকা নিরাপত্তা কর্মকর্তাদের নির্দেশ দেন। নির্দেশ পেয়ে কর্মকর্তারাও অ্যাম্বুলেন্সকে পথ করে দেন।

বিষয়টি জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক সদস্য। তিনি বলেন, ওই দৃশ্য দেখে প্রত্যক্ষদর্শীরা জানান, পুরো বিষয়টি ছিল স্বতঃস্ফূর্ত ও মানবিক। সাধারণত মানুষ এই ধরনের চিত্র দেখতে অভ্যস্ত নয়। এটিকে সাধারণ মানুষের প্রতি একজন সরকারপ্রধানের দায়িত্ববোধ এবং সহমর্মিতার একটি শক্ত বার্তা হিসেবে দেখছেন তারা।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রধানমন্ত্রীর এই মানবিক আচরণ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। অনেকেই বলছেন, এটি নেতৃত্বের প্রকৃত উদাহরণ যেখানে নিজের গুরুত্বপূর্ণ সময় ও নিরাপত্তা প্রটোকলকে গুরুত্ব না দিয়ে জরুরি সেবাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ