মনিরা শারমিনের রিট শুনানি অন্য বেঞ্চে পাঠালেন হাইকোর্ট
মনিরা শারমিনের রিট শুনানি অন্য বেঞ্চে পাঠাল হাইকোর্ট

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মনিরা শারমিনের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের শুনানি অন্য বেঞ্চে স্থানান্তর করেছেন হাইকোর্ট। বেঞ্চের একজন বিচারপতির গ্রামের বাড়ি ও রিট আবেদনকারীর বাড়ি একই এলাকায় হওয়ায় নীতিগত কারণে আদালত এই সিদ্ধান্ত নেয়।

সোমবারের শুনানি

সোমবার (৪ মে) বিকালে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চে রিটটি শুনানির জন্য উপস্থাপন করা হয়। রিটকারীর পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম ও মোস্তাফিজুর রহমান খান উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এম রুহুল কুদ্দুস কাজল।

শুনানির শুরুতেই আদালত অ্যাটর্নি জেনারেলকে জানান, বেঞ্চের একজন বিচারপতির গ্রামের বাড়ি এবং রিট আবেদনকারীর বাড়ি একই গ্রামে। এ কারণে আদালত রিটটি শুনতে অপারগতা প্রকাশ করেন এবং শুনানির জন্য হাইকোর্টের ২০ নম্বর বেঞ্চে (বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চ) পাঠিয়ে দেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পরবর্তী শুনানি

এরপর রিটকারীর আইনজীবীরা সংশ্লিষ্ট বেঞ্চে গিয়ে বিষয়টি মেনশন (শুনানির আরজি) করলে আদালত আবেদনটি মঙ্গলবার (৫ মে) শুনানির জন্য কার্যতালিকায় রাখার নির্দেশ দেন।

পটভূমি

গত ২৩ এপ্রিল রিটার্নিং কর্মকর্তা এনসিপি নেত্রী মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল করেন। এই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি ২৬ এপ্রিল আপিল করলে নির্বাচন কমিশনও তা খারিজ করে দেয়। পরে গত বৃহস্পতিবার কমিশনের ওই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেন এনসিপির এই নেত্রী।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ