জাকাত নিয়ে বিএনপি নেত্রীর বক্তব্যের নিন্দা হেফাজতের
জাকাত নিয়ে বিএনপি নেত্রীর বক্তব্যের নিন্দা হেফাজতের

হেফাজতে ইসলাম বাংলাদেশ জাকাত নিয়ে বিএনপির মহিলা নেত্রী নিলুফার মনির বক্তব্যকে অবমাননাকর দাবি করে এর নিন্দা জানিয়েছে। রোববার (৩ মে) এক বিবৃতিতে সংগঠনটির মহাসচিব মাওলানা সাজিদুর রহমান এই নিন্দা জানান।

বিবৃতির বক্তব্য

বিবৃতিতে বলা হয়, জাকাত ইসলামের একটি গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত, যা সমাজে সাম্য, সহমর্মিতা ও দারিদ্র্য বিমোচনে বিশেষ ভূমিকা রাখে। এটি আল্লাহর পবিত্র বিধান। এই পবিত্র বিধানকে কেন্দ্র করে কটুক্তি বা বিদ্রূপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

নিলুফার মনিরের বক্তব্যের নিন্দা

হেফাজত মহাসচিব বলেন, বিএনপির মহিলা নেত্রী নিলুফার মনির জাকাত নিয়ে অবমাননাকর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এমন বক্তব্য মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে বক্তব্য

মতপ্রকাশের স্বাধীনতার প্রসঙ্গ তুলে হেফাজতের মহাসচিব বলেন, মতপ্রকাশের স্বাধীনতা কখনোই ধর্মীয় বিশ্বাস ও ইবাদতকে অবমাননা করার অধিকার দেয় না। এ ধরনের মন্তব্য সমাজে বিভ্রান্তি, বিদ্বেষ ও অশান্তির জন্ম দেয়।

ক্ষমা প্রার্থনার আহ্বান

মাওলানা সাজিদুর রহমান আরও বলেন, জাকাতের মতো মহান ইবাদত সম্পর্কে সম্মানজনক ভাষা ব্যবহার করা সবার দায়িত্ব। সংশ্লিষ্ট ব্যক্তিকে তার বক্তব্য প্রত্যাহার করে দায়িত্বশীল আচরণ প্রদর্শন করতে হবে এবং মুসলমানদের কাছে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করতে হবে।

সমাজে সম্প্রীতির আহ্বান

বিবৃতিতে তিনি সবাইকে ধর্মীয় বিষয়ে সংযম ও দায়িত্বশীলতা বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, এতে সমাজে সম্প্রীতি ও শান্তি অটুট থাকবে। অন্যথায় আলেমসমাজ ও ধর্মপ্রাণ মুসলমানদের মাঠে নামতে বাধ্য হওয়ার পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ