আট বছর পর লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
আট বছর পর লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের কমিটি

দীর্ঘ আট বছর পর লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের ১৮ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার মধ্যরাতে আবুল বারাকাত সৌরভকে আহ্বায়ক ও হাসিবুর রহমান অভিকে সদস্য সচিব করে এ কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় ছাত্রদল।

কেন্দ্রীয় ছাত্রদলের অনুমোদন

কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের স্বাক্ষরিত প্যাডে এ কমিটি অনুমোদন দেওয়া হয়। নতুন এ কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়।

কমিটির অন্যান্য সদস্য

কমিটির অন্য সদস্যরা হলেন- সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল খালেদ, যুগ্ম আহ্বায়ক এম এ মজিদ, দেলোয়ার হোসেন ভূঁইয়া বাবু, ইসমাইল হোসেন, জামাল হোসেন, আকবর হোসেন মুন্না, মুসা আবদুল্লাহ রাসেল, নাসিরুজ্জামান রাহাত, শাহবাজ মাহমুদ জিদান চৌধুরী, সাজ্জাদ হোসেন সাজু, ইরাজ মাহমুদ বাবু, শাহজাদা প্রিন্স, মাহফুজুর রহমান হৃদয়, নজরুল ইসলাম নিশাত, জহির রায়হান বাবু ও শাহিন আলম মুন্না।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পূর্ববর্তী কমিটি

উল্লেখ্য, এর-আগে ২০১৮ সালের হাসান মাহমুদ ইব্রাহীমকে সভাপতি ও আবদুল্লাহ আল মামুনকে সাধারণ সম্পাদক করে লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের কমিটি অনুমোদন দেওয়া হয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ