প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট সফর: মাজার জিয়ারত ও উন্নয়ন প্রকল্প উদ্বোধন
প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেটে মাজার জিয়ারত করলেন

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান শনিবার (২ মে) সকালে সিলেটে হযরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারত করেছেন। সকাল সাড়ে ১০টার দিকে মাজার প্রাঙ্গণে পৌঁছে তিনি জিয়ারত শেষে মোনাজাতে অংশ নেন। এরপর মাজার সংরক্ষিত পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এ সময় তার সঙ্গে ছিলেন দলীয় শীর্ষ নেতা, স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনের কর্মকর্তারা।

প্রধানমন্ত্রীর সিলেট সফরের বিস্তারিত

এর আগে সকাল ৮টা ২৫ মিনিটে গুলশানের বাসা থেকে রওনা হয়ে সকাল ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জোবায়দা রহমানসহ সফরসঙ্গীরা।

উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

বেলা ১১টা ৩৫ মিনিটে তিনি বাংলাদেশ ওভারসিজ সেন্টার সিলেটের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। দুপুর ১২টায় সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নে বহুল প্রতীক্ষিত বাসিয়া খাল (বাসিয়া নদী) খনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

যুব ও ক্রীড়া কর্মসূচি

সিলেট সার্কিট হাউসে মধ্যাহ্নভোজ ও বিরতি শেষে বেলা ৩টায় জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ কর্মসূচির উদ্বোধন করবেন।

দলীয় সভা ও ঢাকা প্রত্যাবর্তন

সফরের শেষ পর্যায়ে বিকাল ৫টায় জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় এক সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। সব কর্মসূচি শেষে সন্ধ্যা ৭টায় তিনি বিমানযোগে ঢাকার উদ্দেশে সিলেট ত্যাগ করবেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ