প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেটে পৌঁছেছেন, বিভিন্ন কর্মসূচি পালন করবেন
প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেটে পৌঁছেছেন

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আজ শনিবার সকাল ১০টায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী।

প্রথম কর্মসূচি: মাজার জিয়ারত

প্রধানমন্ত্রী বিমানবন্দর থেকে সরাসরি নগরের দরগাগেট এলাকায় অবস্থিত সুফিসাধক হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের উদ্দেশে রওনা হন। মাজার জিয়ারত শেষে তিনি বেলা ১১টার দিকে সিলেট সার্কিট হাউস-সংলগ্ন সুরমা নদীর পাড়ের চাঁদনিঘাট এলাকায় সুরমা নদীর দুই পাড়ে সৌন্দর্যবর্ধনসহ বন্যা প্রতিরোধী অবকাঠামো নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

সুধী সমাবেশ ও খাল পুনঃখনন

ভিত্তিপ্রস্তর স্থাপনের পর তিনি সিটি করপোরেশন আয়োজিত সুধী সমাবেশে অংশ নেবেন। দুপুর ১২টায় সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নে বাসিয়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন। সেখান থেকে ফিরে তিনি সিলেট সার্কিট হাউসে বিশ্রাম নেবেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ক্রীড়া কর্মসূচি ও দলীয় সভা

বেলা তিনটায় সিলেট জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে শিশু ও কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন করবেন। বিকেল পাঁচটায় জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় এক সভায় অংশ নিয়ে সন্ধ্যা সাতটার দিকে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ