প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রমিকের খাতায় নাম লেখানোর আহ্বান
প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রমিকের খাতায় নাম লেখানোর আহ্বান

শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মন্ত্রিপরিষদের সদস্যদেরও এ আহ্বান জানান তিনি।

মে দিবসের সমাবেশে বক্তব্য

শুক্রবার (১ মে) বিকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মে দিবস উপলক্ষে শ্রমিক দলের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে উপস্থিত নেতারা

শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ নেতারা। অংশগ্রহণ করেন ঢাকাসহ আশাপাশের জেলার নেতাকর্মীরা।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

শ্রমিকদের প্রতি আহ্বান

শ্রমিকদের লক্ষ্য করে প্রধানমন্ত্রী বলেন, একজন শ্রমিক হিসেবে আপনাদের খাতায় নাম লিখাতে চাই। আপনারা যেমন ইমারত নির্মাণসহ নানাভাবে দেশ গড়ার কাজ করছেন, আপনাদের পাশে নিয়ে আমিও সেভাবে ভূমিকা রাখতে চাই। মন্ত্রিপরিষদের সদস্যদেরও শ্রমিকের খাতায় নাম লিখাতে বলবো।

দেশ গড়ার প্রত্যাশা

তিনি বলেন, আমরা যেই বাংলাদেশ গড়তে চাই, সে প্রত্যাশা অনুযায়ী সবাইকে এগিয়ে রাখতে হবে। এ সময় উপস্থিত সবাইকে শ্রমিক হিসেবে পরিচয় দেওয়ার জন্য হাত তুলে শপথ করান প্রধানমন্ত্রী।

বলেন, কথা একটাই দেশ গড়তে হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ