প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সিলেট সফরকে স্বাগত জানিয়ে সিলেটে বর্ণাঢ্য আনন্দ মিছিল ও সমাবেশ করেছে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও মহিলা দল। বৃহস্পতিবার স্বেচ্ছাসেবক দলের মিছিলটি নগরীর দরগাহ গেট সংলগ্ন সুলেমান হলের সামনে থেকে শুরু হয়ে কোর্ট পয়েন্টে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামালের সভাপতিত্বে এবং সদস্য সচিব শাকিল মুর্শেদের পরিচালনায় বক্তব্য রাখেন- সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিফতাউল কবির মিফতা, যুগ্ম আহ্বায়ক আলী মো. নুরুল হুদা দিপু, দেলোয়ার হোসেন চৌধুরী, তোফায়েল চৌধুরী উজ্জ্বল, আব্দুর রউফ, এমদাদ বক্স, কায়সান মাহমুদ সুমন, জাহাঙ্গীর মিয়া, সদস্য মিছবাউর রহমান, শেখ আব্দুল মনাফ, সালেক আহমদ, খন্দকার ফয়েজ আহমদ, সাইদ মাহমুদ ওয়াদুদ, মো. আশিক মিয়া, প্রভাষক মাকসুদ আলম, সাইদুল এনাম চৌধুরী লাহিন, সাইফুল আলম কোরেমী, সেলিম আহমদ, নুরুল ইসলাম রুহুল, আয়াত আলী প্রিন্স, সদর উপজেলার আমিনুল ইসলাম আমিন, জুয়েল আহমদ, আলা উদ্দিন মনাই, দক্ষিণ সুরমার নুরুল আমিন, গোয়াইনঘাটের আহমদ হুমায়ুন জামাল, ফেঞ্চুগঞ্জের জাহাঙ্গীর হোসেন, কোম্পানীগঞ্জের অ্যাডভোকেট আলা উদ্দিন, মনির আহমদ, জৈন্তাপুরের মো. শাহজাহান, আব্দুল্লাহ ইলিয়াছ, বিশ্বনাথের আশিকুর রহমান রানা, জকিগঞ্জের শামসুল ইসলাম লেইছ, অ্যাডভোকেট রুহুল আমিন, কানাইঘাটের আমিনুল ইসলাম আমিন এবং গোলাপগঞ্জের দেলোয়ার হোসেন প্রমুখ।
এদিকে সিলেট জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরকে স্বাগত জানিয়ে মিছিল বের করে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট ইউনিট। ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট শাহ আশরাফুল ইসলাম আশরাফের সভাপতিত্বে ও সদস্য সচিব অ্যাডভোকেট আহমেদ ওবায়দুর রহমান ফাহমির পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও জেলা পিপি অ্যাডভোকেট আশিক উদ্দিন আশুক।
মিছিলে অংশ নেন- আইনজীবী ফোরামের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ এজাজ উদ্দিন, অ্যাডভোকেট খালেদ জোবায়ের, অ্যাডভোকেট তানভীর আক্তার খান, অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব, সদস্য অ্যাডভোকেট শামীম সিদ্দিকী, অ্যাডভোকেট হাসান আহমদ পাটোয়ারি, অ্যাডভোকেট বদরুল আহমদ চৌধুরী, অ্যাডভোকেট কামাল হোসেন, অ্যাডভোকেট এখলাছুর রহমান, অ্যাডভোকেট সাঈদ আহমদ, অ্যাডভোকেট আরিফা সুলতানা পপি, অ্যাডভোকেট আল আসলাম মুমিন, অ্যাডভোকেট জাফর ইকবাল তারেক, অ্যাডভোকেট আব্দুল মুকিত অপি, অ্যাডভোকেট ইকবাল আহমেদ, অ্যাডভোকেট লিয়াকত আলী, অ্যাডভোকেট মোশতাক আহমদ, অ্যাডভোকেট সাজেদুল ইসলাম সজীব, অ্যাডভোকেট নজরুল ইসলাম, অ্যাডভোকেট আলী হায়দার ফারুক, অ্যাডভোকেট নূর আহমেদ, অ্যাডভোকেট মোবারক হোসেন রনি, অ্যাডভোকেট আব্দুল হাই রাজন ও অ্যাডভোকেট মনজুর ইলাহী সামি প্রমুখ।



