প্রধানমন্ত্রী বলেছেন, বর্তমান সরকার ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায় না। উদ্বোধনের আগেই সোয়া দুই কোটি টাকার ভবনে ফাটল দেখা দিয়েছে, এতে আতঙ্ক ছড়িয়েছে। শতভাগ শিশুকে কবে হামের টিকার আওতায় আনা সম্ভব, তা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। হজ পালনের জন্য কর্মচারীদের বেতনসহ ১৫ দিনের ছুটি দেবে সৌদি আরব। আইনমন্ত্রী জানিয়েছেন, রাজনৈতিক কারণে দায়ের করা ২৩ হাজার ৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে। নিবন্ধনহীন নিউজ পোর্টাল বন্ধে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে। ময়মনসিংহে হামে নতুন করে আরও ২২ শিশু ভর্তি হয়েছে। সাতক্ষীরার নতুন জেলা প্রশাসক কাউসার আজিজ লিমনের মরদেহ দেশে পৌঁছাবে ৪ মে। ছয় দফা দাবিতে আন্দোলনে নেমেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।


