জাতীয় বাস থেকে নেমে ডেকে নেওয়া সেই শিশুর জন্য উপহার পাঠালেন প্রধানমন্ত্রী। গত সোমবার (২৭ এপ্রিল) বিএনপির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে গিয়েছিলেন।
অভাবনীয় দৃশ্য
তাকে বহনকারী ‘সবার আগে বাংলাদেশ’ শ্লোগান সম্বলিত বাসটি-সহ গাড়িবহর যখন যশোরের ইনিস্টিউটের সামনের রাস্তা পার হচ্ছিল তখন একজন মা (নিলিমা) নিজের কোলের শিশু সন্তানসহ প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে ফুল হাতে দাঁড়িয়ে ছিল। তাৎক্ষণিকভাবে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি গোচর হয় এবং তিনি গাড়ি থামিয়ে বাচ্চাটিকে দেখতে নেমে আসেন। এই দৃশ্য নিলিমার ফেসবুক পেইজসহ বিভিন্ন গণমাধ্যমে ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রচারিত হয়।
উপহার পাঠানোর নির্দেশ
এরপর সেই নিলিমা ও শিশু সন্তানের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান উপহার পাঠানোর নির্দেশ দেন তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে।
উপহার পৌঁছানো
অতঃপর বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সেই নিলিমার বাসায় যান এবং মাননীয় প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দেন। এ সময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটনসহ যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিদুর রহমান সাগর প্রমুখ।



