দোহারের বালু খেকো আওয়ামী লীগ নেতা শরীয়তউল্লাহ গ্রেফতার
দোহারের বালু খেকো আ.লীগ নেতা শরীয়তউল্লাহ গ্রেফতার

ঢাকার দোহার উপজেলায় বালু খেকো হিসেবে পরিচিত আওয়ামী লীগ নেতা মো. শরীয়তউল্লাহকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৬ এপ্রিল) রাতে উপজেলার মুকসুদপুর গোড়াবন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। দোহার থানার ওসি আবু বক্কর সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেছেন।

অবৈধ ব্যবসার অভিযোগ

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শরীয়তউল্লাহ আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধভাবে বালু ও ইটের ব্যবসা করতেন। গ্রেফতারের পর স্থানীয় অনেকেই বলছেন, তিনি গত সরকারের আমলে ক্ষমতার অপব্যবহার করে বালু ব্যবসার সিন্ডিকেটের মাধ্যমে দোহারের এই ব্যবসাটিকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে কোটি কোটি টাকার পাহাড় গড়ে তুলেছেন। তার ভয়ে কেউ অত্যাচারের শিকার হলেও মুখ ফুটে কিছু বলতে পারেনি। দোহার থানা ও ফুলতলা তদন্ত কেন্দ্রের পুলিশও সেসময় তার বিরুদ্ধে তেমন কোনো পদক্ষেপ নিতে পারেনি।

জনমনে স্বস্তি

একজন অবৈধ বালু ব্যবসায়ীকে গ্রেফতার করায় দোহারের সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে। দোহার থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, জুলাই আন্দোলনে ছাত্রজনতার ওপর হামলার ঘটনার মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। সোমবার বেলা ১১টায় তাকে আদালতে পাঠানো হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ