সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জুলাই শহীদ পরিবার ও যোদ্ধা সমাবেশ
জামায়াতের জুলাই শহীদ পরিবার ও যোদ্ধা সমাবেশ শনিবার

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার (২৫ এপ্রিল) 'জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধা জাতীয় সমাবেশ' আয়োজন করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) কর্মসূচি বাস্তবায়নে কেন্দ্রীয় কার্যালয়ে প্রস্তুতিমূলক সভায় এ কথা জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

সমাবেশের উদ্দেশ্য ও আহ্বান

সমাবেশে দেশের বিভিন্ন এলাকার জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি তিনি গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সমাবেশে অংশ নেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, অতীতে গণপ্রত্যাশার বিপরীতে কোনো সরকার টিকে থাকতে পারেনি এবং বর্তমান সরকারকে সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া উচিত।

অন্যান্য দাবি

একই সঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাস ও দখলবাজি বন্ধ এবং সাম্প্রতিক সহিংস ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে বিচার নিশ্চিতের দাবি জানানো হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

উপস্থিত থাকবেন যারা

সমাবেশে উপস্থিত থাকবেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী'র আমীর ডা. শফিকুর রহমান এমপিসহ ১১ দলের শীর্ষ নেতৃবৃন্দ।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ