পশ্চিমবঙ্গে তৃণমূলের অস্তিত্ব সংকট, মমতার বিরুদ্ধে ৬০ বিধায়ক
পশ্চিমবঙ্গে তৃণমূলের অস্তিত্ব সংকট, মমতার বিরুদ্ধে ৬০ বিধায়ক

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভরাডুবির জেরে চরম অস্তিত্ব সংকটে পড়েছে দীর্ঘ ১৫ বছর রাজ্য শাসন করা দল তৃণমূল কংগ্রেস। নিজ দলের ওপর নিয়ন্ত্রণ হাতছাড়া হওয়ার উপক্রম হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। এরইমধ্যে, দলটির ৮০ জন বিধায়কের মধ্যে ৬০ জনই মমতার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।

বিদ্রোহের নাটকীয়তা

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বুধবার (৩ জুন) দলের ৬০ বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে বিধানসভায় প্রধান বিরোধী দল হিসেবে স্বীকৃতি আদায় করে নিয়েছেন। এই নাটকীয় পরিস্থিতির পর সন্ধ্যায় দলের সব কমিটি ভেঙে দেন মমতা।

বিধানসভায় স্বীকৃতি

বুধবার সকালে বিদ্রোহী বিধায়কদের পক্ষে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহা বিধানসভায় গিয়ে স্পিকারের কাছে ৬০ জনের স্বাক্ষরসহ চিঠি জমা দেন। বিকেল সাড়ে ৪টায় বিধানসভায় প্রধান বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রশাসনিক বৈঠকে যোগ

রাজ্য সচিবালয় নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সভাপতিত্বে হওয়া প্রশাসনিক বৈঠকে যোগ দেন তৃণমূলের প্রায় সব বিদ্রোহী বিধায়ক।

দলের কমিটি ভেঙে দেওয়া

চরম এই অস্থির সময়ের মধ্যে মমতা তৃণমূলের পশ্চিমবঙ্গ ও সব শাখা কমিটি ভেঙে দিয়েছেন। ফলে বিধানসভা ও দলীয় নেতৃত্বের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের সদ্য সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে ঠিক কী অপেক্ষা করছে, সেটিই এখন দেখার বিষয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ