বাউফলে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল
বাউফলে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

পটুয়াখালীর বাউফলে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছেন। বুধবার (৩ জুন) সকাল ৭টার দিকে বাউফল পৌর শহরের রিকশাস্ট্যান্ড এলাকা থেকে শুরু হয়ে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাংলাবাজার এলাকায় গিয়ে শেষ হয়।

মিছিলে নেতৃত্ব

মিছিলে নেতৃত্ব দেন বাউফল পৌর আওয়ামী লীগের সভাপতি ইব্রাহিম ফারুকের ছেলে এবং বাউফল পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ইবনে ফারুক সৌমিক। এই ঝটিকা মিছিলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১০ থেকে ১২ জন নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।

স্লোগান ও পতাকা উত্তোলন

মিছিল চলাকালে নেতাকর্মীরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘ফিরোজ ভাইয়ের মুক্তি চাই, মুক্তি চাই’ এবং ‘অ্যাকশন, অ্যাকশন—ডাইরেক্ট অ্যাকশন’ স্লোগান দিতে শোনা যায়। এর আগে থানার পাশেই সাবেক পৌর মেয়র জিয়াউল হক জুয়েল গ্রুপের নিষিদ্ধ আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের বক্তব্য

এ বিষয়ে বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, ঘটনাটি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ