মৌলভীবাজারে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছেন। পরে পুলিশ অভিযান চালিয়ে দুই জনকে গ্রেফতার করেছে। মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে মৌলভীবাজার শহরের শমসেরনগর সড়কে এই ঝটিকা মিছিল বের করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা
গ্রেফতার দুজন হলেন ফেরদৌসুর রহমান বাপ্পী ও আরমান হোসেন। তাদের বাড়ি সদর উপজেলার বর্ষিজোড়া এলাকায়।
মিছিলের বিবরণ
জানা গেছে, মিছিলটি শহরের আলফাহ প্রাইভেট হাসপাতালের সম্মুখ থেকে জনশক্তি কর্মসংস্থান অফিস পর্যন্ত যায়। মিছিলে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। ওই মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে পুলিশ অভিযান চালিয়ে দুই ছাত্রলীগ কর্মীকে গ্রেফতার করে।
পুলিশের বক্তব্য
এ বিষয়ে মৌলভীবাজার মডেল থানার ওসি সাইফুল ইসলাম জানান, ব্যানারসহ দুই জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। বাকিদের গ্রেফতার করা হবে।



