বিদ্যুৎ সংকটে বড় সুখবর দিলেন স্বাস্থ্যমন্ত্রী
বিদ্যুৎ সংকটে বড় সুখবর দিলেন স্বাস্থ্যমন্ত্রী

চলমান বিদ্যুৎ সংকটের মধ্যে বড় সুখবর দিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেছেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকার বিগত সময়ে কুইক রেন্টালের নামে মহালুট করেছে এবং লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে। বর্তমান সরকার সব বন্ধ করে দিয়ে সৌর বিদ্যুতে যাচ্ছে।

রূপপুর থেকে বিদ্যুৎ আসছে

মন্ত্রী জানান, আগামী কয়েক মাসের মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকে ১ হাজার ৩শ মেগাওয়াট বিদ্যুৎ আসবে। এটি ননস্টপ চলবে এবং কখনো বন্ধ হবে না।

পাঁচ বছরের মধ্যে স্বয়ংসম্পূর্ণতা

মঙ্গলবার দুপুরে নরসিংদীর বেলাবো উপজেলা পরিষদ মিলনায়তনে ঈদুল আজহা উপলক্ষে দুস্থ ও গরিবদের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। তিনি আরও বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে দেশ বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তিনি জনগণকে ছোট ছোট সৌর বিদ্যুৎ স্থাপনের আহ্বান জানিয়ে বলেন, আপনারা আপনাদের ঘরের চালে, ছাদে যে যেখানে পারেন সৌর বিদ্যুৎ করেন। সব সরকারের উপর চাপাবেন না। আমরা বাতাস থেকে বিদ্যুৎ উৎপাদনের প্রকল্প নিচ্ছি।

অনুষ্ঠানে উপস্থিত নেতারা

বেলাবো উপজেলা পরিষদের উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফসা নাদিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলাবো উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আজিজ সারতাজ জায়েদ, বেলাবো উপজেলা বিএনপির আহ্বায়ক আহসান হাবিব বিপ্লব, বেলাবো থানার ওসি এসএম আমানুল্লাহসহ রাজনৈতিক নেতারা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ