পদ্মা ও তিস্তা ব্যারেজের কাজ শেষ করবে সরকার: মাহদী আমিন
পদ্মা ও তিস্তা ব্যারেজের কাজ শেষ করবে সরকার

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, বর্তমান সরকার পদ্মা ব্যারেজের কাজ সম্পন্ন করবে এবং একইভাবে তিস্তা ব্যারেজের কাজও শুরু করবে। মঙ্গলবার বিকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরকারের ১০০ দিন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

নারী প্রতিনিধিত্ব ও ক্ষমা প্রার্থনা

মাহদী আমিন বলেন, রাজনীতি শুধু ক্ষমতার দম্ভ নয়, বরং মানুষের সেবা—এই নীতির বাস্তবায়নে বিভিন্ন ধর্ম, বর্ণ, জাতিগোষ্ঠী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মনোনয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে ত্যাগ, সংগ্রাম ও জনসেবায় নিবেদিত নারীদের যথাযথ মর্যাদা দিয়ে তাদের প্রাধান্যও নিশ্চিত করা হয়েছে।

চট্টগ্রামের জলাবদ্ধতার কারণে জনগণের সাময়িক কষ্টের কথা বিবেচনা করে স্বয়ং প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে আন্তরিকভাবে ক্ষমা চেয়েছেন, যা কেবল একজন প্রকৃত জনদরদি ও দায়িত্বশীল নেতার পক্ষেই সম্ভব বলে মন্তব্য করেন তিনি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

জনগণের আস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর সাধারণ মানুষের মতো সহজ-সরল চলাফেরা, আচার-আচরণ এবং গভীর প্রজ্ঞার কারণে দীর্ঘ সময় পর রাষ্ট্রব্যবস্থা ও সরকারপ্রধানের প্রতি দেশের আপামর জনসাধারণের মাঝে এক অবিচ্ছেদ্য আস্থার পরিবেশ তৈরি হয়েছে। সেই আস্থাকে পাথেয় করে এই বিএনপি সরকার পদ্মা ব্যারেজের কাজ সম্পন্ন করবে এবং তিস্তা ব্যারেজের কাজও হাতে নেবে, ইনশাআল্লাহ।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ