বরগুনায় সাবেক মেয়র আনোয়ার হোসেন আকন গ্রেপ্তার
বরগুনায় সাবেক মেয়র আনোয়ার হোসেন আকন গ্রেপ্তার

বরগুনার পাথরঘাটা পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধঘোষিত) সহ-সভাপতি আনোয়ার হোসেন আকনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (২৫ মে) তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা সদর থানার ওসি আব্দুল আলিম।

গ্রেপ্তারের ঘটনা

এর আগে রোববার দিবাগত রাত ২টার দিকে পাথরঘাটা পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের নিজ বাসা থেকে তাকে আটক করে বরগুনায় নিয়ে যাওয়া হয়। পুলিশ সূত্রে জানা গেছে, বরগুনা জেলা বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় তাকে আটক দেখানো হয়েছে। সোমবার তাকে বরগুনা সদর থানায় সোপর্দ করা হয়।

পুলিশ হেফাজতে সাবেক মেয়র

বরগুনা সদর থানার ওসি আব্দুল আলিম জানান, সাবেক মেয়র আনোয়ার হোসেন আকন বর্তমানে বরগুনা সদর থানায় পুলিশ হেফাজতে রয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আত্মগোপনে ছিলেন সাবেক মেয়র

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ আগস্টের পর থেকে আনোয়ার হোসেন আকন আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে পাথরঘাটা পৌরসভার ঠিকাদারি কাজের অর্থ আত্মসাতের অভিযোগে পাথরঘাটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তিনটি মামলা রয়েছে বলেও জানা গেছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ