জামায়াত নেতার প্রতিবাদ: স্বরাষ্ট্রমন্ত্রী রাসূলের বিচারব্যবস্থাকে অবজ্ঞা করেছেন
জামায়াত নেতার প্রতিবাদ: স্বরাষ্ট্রমন্ত্রী রাসূলের বিচারব্যবস্থা অবজ্ঞা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, ধর্ষকের সর্বোচ্চ শাস্তি হিসেবে ‘প্রকাশ্যে মৃত্যুদণ্ডকে’ মধ্যযুগীয় আখ্যা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী মূলত রাসূল (সা.)–এর বিচারব্যবস্থাকে অবজ্ঞা করেছেন।

শুক্রবার (২২ মে) এক বিবৃতিতে গোলাম পরওয়ার এ মন্তব্য করেন। বিবৃতিতে তিনি বলেন, দেশের মুসলিম জনগোষ্ঠী মনে করে স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য রাসূল (সা.)–এর বিচারব্যবস্থার প্রতি চরম অবমাননার শামিল।

সরকারের আদর্শিক দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ

তিনি অভিযোগ করে বলেন, “সরকারের নীতিনির্ধারকরা প্রায়ই ‘মদিনার সনদের আলোকে রাষ্ট্র পরিচালনা’ এবং ‘শরিয়াবিরোধী কোনও আইন প্রণয়ন না করার’ অঙ্গীকার ব্যক্ত করে থাকেন। বাস্তবে ইসলামী শরিয়া আইনকে ‘মধ্যযুগীয়’ বলে হেয় করেন।” জামায়াতের সেক্রেটারি জেনারেল আরও বলেন, এ ধরনের মন্তব্য সরকারের আদর্শিক দেউলিয়াত্ব, রাজনৈতিক দ্বিচারিতা ও অসঙ্গতির বহিঃপ্রকাশ।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ধর্মীয় অনুভূতিতে আঘাত

তিনি দাবি করেন, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য দেশের ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে এবং জনমনে ক্ষোভের সৃষ্টি করেছে। বিবৃতিতে অবমাননাকর মন্তব্য প্রত্যাহারের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানান গোলাম পরওয়ার।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ