সাবেক মুখ্যমন্ত্রী বলেছেন, যেকোনো সময় ভেঙে পড়তে পারে বিজয়ের সরকার। পল্লবীতে ৮ বছর বয়সী এক শিশুকে গলা কেটে হত্যা করা হয়েছে। অন্যদিকে, আগামী ১ জুলাই থেকে নতুন পে স্কেল বাস্তবায়নের ঘোষণা দিয়েছে সরকার। হকারদের ফুটপাত বরাদ্দ দেওয়া নিয়ে হাইকোর্টে রুল জারি হয়েছে। তথ্য উপদেষ্টা জানিয়েছেন, র্যাব আগের মতো থাকছে না। প্রধানমন্ত্রী বলেছেন, সরকারের প্রধান অগ্রাধিকার বিচারাধীন মামলার দ্রুত নিষ্পত্তি। সিলেটে হাম উপসর্গে আরো ৩ শিশুর মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিসের সামর্থ্য-সক্ষমতা বৃদ্ধিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। বস্ত্র ও পাটমন্ত্রী জানিয়েছেন, পাট খাতে ৭ বিলিয়ন ডলারের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। হামের রোগীদের জন্য সরকারি হাসপাতালগুলোতে বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে।


