প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার দলীয় মনোনীত সংরক্ষিত নারী এমপিদের জনগণের সঙ্গে আরও গভীরভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি দলের আদর্শ ও কার্যক্রম তৃণমূলে প্রচার এবং মানবিক উদ্যোগ সম্প্রসারণের ওপর জোর দেন।
সচিবালয়ে বৈঠক
প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন হলে অনুষ্ঠিত এক বৈঠকে এই নির্দেশনা দেওয়া হয়।
বিএনপির স্বাবলম্বন বিষয়ক সহ-সম্পাদক ও সংরক্ষিত আসনের এমপি নিলুফার চৌধুরী মনি বিষয়টি নিশ্চিত করেছেন।
এমপিদের কার্যক্রমের অগ্রগতি
বৈঠকে অংশগ্রহণকারীরা জানান, প্রধানমন্ত্রী এমপিদের কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে জানতে চান এবং তাদের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্রিয়ভাবে এগিয়ে আসতে উৎসাহিত করেন। তিনি নারী-বান্ধব কর্মসূচি এগিয়ে নেওয়ার ওপর বিশেষ গুরুত্ব দেন।
প্রধানমন্ত্রী নারী ক্ষমতায়ন জোরদারে সরকারের উদ্যোগগুলোর কথাও তুলে ধরেন।
বৈঠকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী উপস্থিত ছিলেন।



