যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, জেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার রাত ১০টার দিকে শহর থেকে তাকে আটক করে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।
থানা পুলিশের তথ্য
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ডিবি পুলিশ মোস্তফা ফরিদকে গ্রেফতার করে রাতে কোতোয়ালি থানায় হস্তান্তর করে। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা। তার বিরুদ্ধে নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। তবে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো মামলা আছে কিনা তা নিশ্চিত করে জানাতে পারেননি ওসি।
পরিবারের দাবি
পরিবারের সদস্যরা দাবি করেছেন, রাতে শহরের খালধার রোডের বাড়ি থেকে মোস্তফা ফরিদকে ডিবি পুলিশ তুলে নিয়ে যায়।



