জামায়াতের সেক্রেটারি জেনারেলের বাজেট সমালোচনা
জামায়াতের সেক্রেটারি জেনারেলের বাজেট সমালোচনা

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার প্রস্তাবিত জাতীয় বাজেটকে উচ্চাভিলাষী, বিদেশি ঋণনির্ভর ও লুটপাটের বাজেট বলে মন্তব্য করেছেন। শনিবার দুপুরে ভোলা সদর উপজেলার ওয়েস্টার্ন পাড়ায় জেলা জামায়াতের প্রধান কার্যালয়ে উপজেলা কর্মপরিষদ সদস্যদের শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।

জামায়াতের বিকল্প বাজেট প্রস্তাব

জামায়াতের পক্ষ থেকে সরকারকে একটি বিকল্প বাজেট প্রস্তাব দেওয়া হয়েছে উল্লেখ করে দলটির সেক্রেটারি জেনারেল বলেন, ‘আগামী ৩০ জুন জাতীয় সংসদে বাজেট অনুমোদনের আগে সেই প্রস্তাব বিবেচনা করে বাজেট সংশোধনের মাধ্যমে জনবান্ধব বাজেট প্রণয়নের আহ্বান জানাই।’

রাজস্ব আয় বৃদ্ধি, করকাঠামোর সংস্কার, দুর্নীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ বৃদ্ধি ও বিদেশি ঋণ কমিয়ে নিজস্ব অর্থনৈতিক সক্ষমতা গড়ে তোলার বিষয়ে জামায়াতের দেওয়া প্রস্তাবনাগুলো সরকার বিবেচনায় নেয়নি উল্লেখ করে গোলাম পরওয়ার বলেন, প্রস্তাবিত বাজেট জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

দুর্নীতি নিয়ন্ত্রণের ওপর জোর

প্রশাসন, কর প্রশাসন, দুর্নীতি দমন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন ও বিচার বিভাগে দুর্নীতি কমাতে না পারলে কোনো বাজেটই জনগণের কল্যাণ বয়ে আনতে পারবে না। দুর্নীতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে বাজেটের অর্থ দলীয় লোকজনের স্বার্থে ব্যবহৃত হওয়ার আশঙ্কাও রয়েছে।

গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির সমালোচনা

গ্যাস, জ্বালানি ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির সমালোচনা করে মিয়া গোলাম পরওয়ার বলেন, সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ সৃষ্টি করে, এমন বাজেট বাস্তবায়ন করা কঠিন হবে। জনগণের প্রত্যাশার বিপরীতে কোনো সিদ্ধান্ত নেওয়া হলে সরকার জনগণ থেকে আরও বিচ্ছিন্ন হয়ে পড়বে। তিনি জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে বাজেট সংশোধনের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

জুলাই সনদ প্রসঙ্গ

জুলাই সনদ প্রসঙ্গে গোলাম পরওয়ার বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না হলে এক ব্যক্তির হাতে সীমাহীন ক্ষমতা কেন্দ্রীভূত থাকার সুযোগ থেকে যাবে। এ ক্ষমতার অপব্যবহার রোধে জুলাই সনদে বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগ ও পরিচালনা ব্যবস্থায় পরিবর্তনের প্রস্তাব দেওয়া হয়েছে। সংস্কার প্রশ্নে বিএনপি ‘নোট অব ডিসেন্ট’ দিয়েছে। গণভোটে জনগণ যে রায় দিয়েছে, তা মেনে চলা উচিত। জুলাই সনদ বাস্তবায়ন না হলে রাষ্ট্রকাঠামোয় দুর্নীতি, দলীয়করণ, বিদেশে অর্থ পাচার ও ভিন্নমত দমন-পীড়নের মতো প্রবণতা অব্যাহত থাকবে এবং দেশ আবারও ফ্যাসিবাদের দিকে ধাবিত হতে পারে।

অনুষ্ঠানে জামায়াতের বরিশাল অঞ্চলের পরিচালক, নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াযযম হোসাইনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।