শুভেন্দু অধিকারীর দাবি: বাংলায় এখন আইনের শাসন, অত্যাচারমুক্ত হবে রাজ্য
শুভেন্দু অধিকারীর দাবি: বাংলায় আইনের শাসন, অত্যাচারমুক্ত হবে রাজ্য

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, এত দিন এই রাজ্যে শাসকের আইন বলবৎ ছিল। এখন থেকে এই বাংলায় কার্যকর হলো আইনের শাসন। আর এই রাজ্যের মানুষকে আর সাবেক তৃণমূল সরকারের মতো কোনো অত্যাচার সহ্য করতে হবে না। অত্যাচারমুক্ত হবে এই রাজ্য।

প্রথম জনসভায় শুভেন্দু

মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর শনিবার প্রথমবারের মতো জনসভায় যোগ দিয়ে এ কথা বলেন শুভেন্দু। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের ফলতায় জনসভাটি অনুষ্ঠিত হয়। এ সভায় যোগ দেওয়ার আগে ডায়মন্ড হারবারে আয়োজিত এক প্রশাসনিক বৈঠকে অংশ নেন তিনি। উভয় অনুষ্ঠানেই শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের কড়া সমালোচনা করেন।

ফলতা পুনর্নির্বাচনের প্রচার

মূলত ২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচনের প্রচারে শনিবার সেখানে আসেন শুভেন্দু। তিনি বলেন, এই ফলতার মানুষ গত ২০২১, ২০২৪ এবং পঞ্চায়েত নির্বাচনে ভোট দিতে পারেননি। এখানের সব ভোট কেটেকুটে নিয়েছেন মমতার ভাইপো সংসদ সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ অভিষেক এক ইতিহাস। তাঁর সাঙ্গপাঙ্গদের গুন্ডামির জন্য এখানে ভোট হতে পারেনি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অনিয়মের অভিযোগ উঠলে নির্বাচন কমিশন রাজ্যের ২৯৪ আসনের মধ্যে ফলতা আসনের নির্বাচন বাতিল করে পুনর্নির্বাচনের ঘোষণা দেয়। এ আসনে তৃণমূলের প্রার্থী জাহাঙ্গীর খান, বিজেপির দেবাংশু পান্ডা, কংগ্রেসের আবদুর রাজ্জাক মোল্লা এবং সিপিএমের শম্ভুনাথ কুরমি। ২১ মে ফলতা আসনের ২৮৫টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে। ফল ঘোষণা করা হবে ২৪ মে।

মিঠুন চক্রবর্তীর সাথে সাক্ষাৎ

এদিকে শনিবার সকালে ডায়মন্ড হারবার যাওয়ার পথে কলকাতার নিউ টাউনে অভিনেতা মিঠুন চক্রবর্তীর বাসভবনে যান শুভেন্দু। সেখানে মিঠুন চক্রবর্তীকে শুভেচ্ছা জানান তিনি। শুভেন্দুকে দেখে আবেগাপ্লুত হয়ে মিঠুন চক্রবর্তী বলেন, শুভেন্দুই এই রাজ্যের সেরা মুখ্যমন্ত্রী। শুভেন্দুর চেয়ে ভালো মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে হতে পারেন না।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আর জি কর মামলায় নতুন ডিভিশন বেঞ্চ

কলকাতার আর জি কর হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যা মামলার বিচারের জন্য শনিবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল নতুন একটি দুই বিচারপতির বেঞ্চ গঠন করেছেন। এই বেঞ্চের বিচারপতিরা হলেন বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।

নির্বাচনী প্রচারের সময় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা দিয়েছিলেন, আর জি কর হাসপাতালের নারী চিকিৎসক ধর্ষণ ও হত্যাকাণ্ডের মামলা আবার আদালতে উপস্থাপন করা হবে। নিহত চিকিৎসক অভয়ার মা রত্না দেবনাথ বারবার অভিযোগ জানিয়ে আসছেন, তাঁর মেয়ের হত্যার বিচার ঠিকমতো হয়নি। এ হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত ব্যক্তিদের এখনো পুলিশ খুঁজে বের করতে পারেনি।

রত্না দেবনাথ এ ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগ এনে পানিহাটির বিধায়ক নির্মল ঘোষসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন। যদিও এই হত্যা মামলায় হাসপাতালের কর্মরত ‘সিভিক ভলান্টিয়ার’ সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেন। তবে সেই রায় মেনে নিতে পারেননি নিহত নারী চিকিৎসক অভয়ার মা রত্না দেবনাথ। তিনি এবার বিজেপির টিকিটে উত্তর ২৪ পরগনার পানিহাটি বিধানসভা আসনে জয়ী হন।