নাসীরুদ্দীন পাটওয়ারীর মন্তব্য: শেখ হাসিনাকে ফাঁসির কাষ্ঠে ঝুলানোর হুমকি
শেখ হাসিনাকে ফাঁসির কাষ্ঠে ঝুলানোর হুমকি নাসীরুদ্দীনের

শেখ হাসিনাকে ফাঁসির হুমকি নাসীরুদ্দীন পাটওয়ারীর

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী শেখ হাসিনাকে দেশে এনে ফাঁসির কাষ্ঠে ঝুলানোর হুমকি দিয়েছেন। শনিবার বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা ময়দানে ১১ দলীয় ঐক্যের সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

বিচারের দাবি

পাটওয়ারী বলেন, যারা অসংখ্য মানুষকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়েছে, আমরা তাদের বিচার করব ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, ৪৭, ৭১ এবং ২৪-এ যারা শহীদ হয়েছেন, তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্যই আমরা এসেছি। তাদের আকাঙ্ক্ষা ছিল বাংলাদেশে সংস্কার বাস্তবায়ন হবে।

ফ্যাসিবাদী প্রসঙ্গ

একজন প্রধানমন্ত্রী দীর্ঘদিন ক্ষমতার মসনদে থেকে ফ্যাসিবাদী হওয়ার যে খায়েস, সেটা বাংলার জনগণ রুখে দিয়ে নতুন বাংলাদেশ গঠন করবে বলে মন্তব্য করেন তিনি। অসংখ্য ভাইয়ের এখনও পায়ে গুলির বুলেট রয়েছে, হাত নাই, অনেক মা সন্তান হারিয়েছে, অনেক বাবা সন্তান হারিয়েছে। রাজশাহীর অলিগলিতে শহীদের রক্ত সাক্ষ্য দিচ্ছে যে বাংলার মানুষকে নির্যাতন করা হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ভোট চুরির অভিযোগ

এই নির্বাচনে আমাদের ভোট চুরি করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমরা বাংলাদেশের স্বার্থের জন্য যুদ্ধে গিয়েছি। আমরা ধৈর্য ধারণ করছি, ধৈর্যের বাধ ভাঙবেন না। মানুষের কাছে প্রতিশ্রুতি দিয়েছে, সংস্কার বাস্তবায়ন করব। এখন সে মুনাফেক চরিত্র ম্লান করে জনগণের সঙ্গে গাদ্দারি করছে। আমরা অতীতে অনেক গাদ্দারদের শাস্তি দিয়েছি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পশ্চিমবঙ্গ ও সীমান্ত প্রসঙ্গ

পশ্চিমবঙ্গে গেরুয়া পতাকা এসেছে, আমরা এখানে প্রস্তুত আছি। বাংলাদেশের মুসলমানরা কাউকে ভয় পায় না। আমরা একমাত্র আল্লাহকে ছাড়া কাউকে ভয় পাই না। অসংখ্য শহীদ আমাদের সামনে আছে। শহীদ হব, জান্নাতের বুকে ঘুরে বেড়াবো। তিনি আরও বলেন, সীমান্তে হত্যা হয়, উনি বলে সবার আগে বাংলাদেশ, বলে জাতীয়তাবাদী, এটা ভুয়া জাতীয়তাবাদী। সীমান্তে হত্যা হবে আর জাতীয়তাবাদীরা বসে থাকবে এমন জাতীয়তাবাদী বাংলাদেশে প্রয়োজন নেই। মাওলানা ভাসানী বলেছিলেন, আমার জলের অধিকার লাগবে, ভারত তুমি মহারাষ্ট্র হতে পার, কিন্তু পানির অধিকার আমি ছাড়ব না।

ফারাক্কা দিবসের প্রসঙ্গ

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আজকে ফারাক্কার ঐতিহাসিক দিবসে পানির অধিকার, সীমান্ত হত্যা বন্ধ, গণভোটের রায় বাস্তবায়ন, মানুষের বিদ্যুৎ-গ্যাসের চাহিদা এবং শেখ হাসিনার বিচারের দাবিতে আপনারা যে ঐক্যবদ্ধ সংগ্রাম শুরু করেছেন, রাজপথের পার্লামেন্ট থেকে এখানে সংগ্রাম গড়িয়েছে। এই আজাদীর সংগ্রাম চলবে।