গণভোটের রায় বাস্তবায়নে খুলনায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ শনিবার
গণভোটের রায় বাস্তবায়নে খুলনায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ

গণভোটের রায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে শনিবার (২০ জুন) বেলা ২টায় খুলনা মহানগরীর ঐতিহাসিক সার্কিট হাউস ময়দানে ১১ দলীয় ঐক্যের ‘খুলনা বিভাগীয় সমাবেশ’ অনুষ্ঠিত হবে। বুধবার (১৭ জুন) জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য এ সমাবেশে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন।

জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে জানানো হয়েছে, সমাবেশকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আশা করা হচ্ছে, ২০ জুনের এ সমাবেশে খুলনা বিভাগের বিভিন্ন জেলা থেকে কয়েক লাখ মানুষের সমাগম ঘটবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

১১ দলীয় ঐক্যের খুলনা বিভাগীয় সমাবেশকে সর্বাত্মকভাবে সফল করতে স্বতঃস্ফূর্তভাবে দলে দলে যোগদানের জন্য খুলনা বিভাগের সর্বস্তরের জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ