মিষ্টিমুখেই কমবে ওজন, প্রোটিন ডায়েটে পুডিং রাখুন
মিষ্টিমুখেই কমবে ওজন, প্রোটিন ডায়েটে পুডিং

চিনি ছাড়া প্রোটিন পুডিং ডায়েটে রাখলে মিষ্টি খাওয়ার চাহিদাও মিটবে এবং একই সঙ্গে দ্রুত ওজনও কমবে। প্রোটিন ও ফাইবারসমৃদ্ধ খাবার হজম হতে বেশি সময় নেয়। ফলে দীর্ঘক্ষণ পেট ভরা থাকে এবং ঘন ঘন খাওয়ার প্রবণতা কমে যায়। আর ওজন নিয়ন্ত্রণে রাখতে প্রোটিন ডায়েটের শেষ পাতে চিনির পরিবর্তে যোগ করতে পারেন প্রাকৃতিক উপাদানে তৈরি পুডিং। এতে ডায়েটও হবে, আবার মিষ্টি খাওয়ার স্বপ্নও পূরণ হবে। চিনি ছাড়াই বানিয়ে ফেলতে পারেন নানা স্বাদের পুডিং। চাইলে মিষ্টি ছাড়া চকলেট পুডিংও বানানো যায়।

চিনি ছাড়া পুডিং কেন উপকারী?

চিনি খাওয়া একদম বন্ধ করে দেবেন ভেবেছেন? কিন্তু সাধের মিষ্টির দিকে তাকিয়েও দেখেন না। আর মিষ্টি খাওয়ার ইচ্ছা কি এত সহজে দমিয়ে রাখা সম্ভব? শেষ পাতে আর কিছু না হোক, একটু মিষ্টিমুখ করতেই মন চায়। যদি স্বাদ জাগে, তাহলে উপায়ও আছে। যেমন-তেমন মিষ্টি নয়, ডায়েটে থাকার সময়েও খেতে পারেন চকলেট ও নানা স্বাদের পুডিং। তাও আবার চিনি ছাড়াই।

পুডিং মানেই ঘন দুধ, চিনির মিলেমিশে রাজকীয় স্বাদের কথাই মনে করিয়ে দেয়। কিন্তু তেমন পুডিংই যদি মিষ্টি ছাড়া বানানো যায়, তাহলে কেমন হয়? স্বাদে হেরফের হবে না, আবার স্বাস্থ্যও বজায় থাকবে। প্রোটিনসমৃদ্ধ তেমনই কিছু পুডিং তৈরির প্রণালি শিখে নিন। চলুন জেনে নেওয়া যাক সঠিক প্রণালি—

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পাকা কলা ও চিয়া বীজের পুডিং

পাকা কলার নিজস্ব মিষ্টি স্বাদ আছে। সেটি কোকো পাউডারের সঙ্গে মিশিয়ে স্বাদ আরও খানিক বাড়িয়ে নেওয়া যায়।

উপকরণ: দুটি পাকা কলা, ৩ চামচ কোকো পাউডার, ২ কাপ ঘন দুধ কিংবা কাঠবাদামের দুধ, ৩ চামচ চিয়া বীজ, ৩ চামচ ভ্যানিলা এসেন্স।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রণালি: প্রথমে একটি ব্লেন্ডারে পাকা কলা, কোকো পাউডার, দুধ এবং ভ্যানিলা এক্সট্র্যাক্ট নিয়ে খুব মিহি করে ব্লেন্ড করে নিন। এ মিশ্রণটি একটি বাটিতে ঢেলে তার মধ্যে চিয়া বীজ দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এরপর মিশ্রণটি ফ্রিজে অন্তত ৪ থেকে ৫ ঘণ্টা বা সারা রাত রেখে দিন। পরিবেশনের আগে ওপর থেকে ছোট ছোট কলার টুকরো ও ডার্ক চকলেট ছড়িয়ে দিন।

খেজুর ও কাঠবাদামের পুডিং

উপকরণ: ১ কাপ খেজুর, আধাকাপ কাঠবাদাম (ভিজিয়ে খোসা ছাড়ানো), ২ কাপ দুধ, ১ চামচ জিলেটিন পাউডার।

প্রণালি: খেজুর ও কাঠবাদাম সামান্য গরম দুধে ৩০ মিনিট ভিজিয়ে রাখুন। এরপর ব্লেন্ডারে মসৃণ পেস্ট তৈরি করুন। বাকি দুধ ফুটিয়ে তাতে জিলেটিন পাউডার মিশিয়ে দিন। এবার খেজুর-কাঠবাদামের পেস্ট দুধে ঢেলে ভালো করে নাড়ুন। মিশ্রণটি বাটিতে ঢেলে ফ্রিজে ২ ঘণ্টা রেখে জমিয়ে নিলেই তৈরি হয়ে যাবে।

পাকা আম ও চিয়া পুডিং

উপকরণ: এক কাপের মতো পাকা মিষ্টি আমের পাল্প, ৪ চামচ চিয়া বীজ, ১ কাপের মতো নারিকেলের দুধ বা টকদই।

প্রণালি: একটি পাত্রে নারিকেলের দুধ কিংবা ফেটানো টকদই এবং আমের পাল্প খুব ভালো করে মিশিয়ে নিন। এবার এতে চিয়া বীজ দিয়ে ভালো করে নাড়তে থাকুন। কাচের গ্লাসে বা বাটিতে ঢেলে ফ্রিজে ৩-৪ ঘণ্টা রেখে দিন। আম মিষ্টি হওয়ায় এতে আলাদা করে চিনি বা মধু মেশানোর প্রয়োজন হয় না।

এই পুডিংগুলো ডায়েটের পাশাপাশি মিষ্টির চাহিদাও পূরণ করবে। প্রোটিন ও ফাইবার সমৃদ্ধ হওয়ায় ওজন নিয়ন্ত্রণেও সাহায্য করবে। তাই আজই বানিয়ে ফেলুন চিনি ছাড়া প্রোটিন পুডিং।