টাঙ্গাইলে প্রকাশ্যে রড দিয়ে পিটিয়ে যুবক হত্যা, গ্রেপ্তার ১
টাঙ্গাইলে প্রকাশ্যে রড দিয়ে পিটিয়ে যুবক হত্যা

টাঙ্গাইলের গোপালপুরে প্রকাশ্যে রড দিয়ে পিটিয়ে বেলাল হোসেন (৪৫) নামে এক রডমিস্ত্রিকে হত্যা করা হয়েছে। শুক্রবার (১৯ জুন) বিকালে পৌর শহরের কালীমন্দির সড়কের জলধারা আবাসিক এলাকা সংলগ্ন প্রধান সড়কে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে রাতেই তার মৃত্যু হয়।

হামলার বিবরণ

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে বেলাল হোসেনকে একা পেয়ে উত্তর গোপালপুর মহল্লার জিসান নামে এক যুবক তার ওপর হামলা চালায়। এ সময় সে রড দিয়ে বেলালকে এলোপাতাড়ি আঘাত করে। রডের আঘাতে বেলাল গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় সড়কে লুটিয়ে পড়েন।

স্থানীয়দের প্রতিক্রিয়া

ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত জিসানকে আটক করে গণপিটুনি দেয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে হেফাজতে নেয় এবং চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের বক্তব্য

গোপালপুর থানার ওসি আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশের ময়নাতদন্ত শেষ হয়েছে এবং এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। হামলার পেছনের সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

নিহত বেলাল হোসেন পৌরসভার সূতি পূর্বপাড়া গ্রামের চাঁন মিয়ার ছেলে। পেশায় তিনি রডমিস্ত্রি ছিলেন এবং দীর্ঘদিন ধরে উপজেলার সুন্দর গ্রামে শ্বশুরবাড়িতে বসবাস করতেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ