বিশ্বকাপ দেখে ঘুমিয়ে যুবকের হাত বাঁধা ঝুলন্ত লাশ উদ্ধার
বিশ্বকাপ দেখে ঘুমিয়ে যুবকের হাত বাঁধা লাশ উদ্ধার

ঘটনার বিবরণ

নারায়ণগঞ্জের বন্দরে হাত বাঁধা অবস্থায় সৈয়দ হোসেন পিয়াল (২৪) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় বন্দরের একরামপুর সিএসডি গেট এলাকা থেকে লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়। নিহত পিয়াল একরামপুর এলাকার আবুল হোসেনের ছেলে।

পরিবারের বক্তব্য

নিহতের বাবা আবুল হোসেন জানান, তার ছেলে রাত ৩টায় বিশ্বকাপ ফুটবল খেলা দেখে নিজ ঘরে এসে ঘুমিয়ে পড়ে। সারা দিন তার কোনো সাড়াশব্দ না পেয়ে ঘরের পেছনের পকেট জানালা দিয়ে ছেলের ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে ঘরের দরজা ভেঙে হাত বাঁধা অবস্থায় যুবকের লাশ উদ্ধার করে।

পুলিশের প্রাথমিক ধারণা

লাশ উদ্ধার করতে আসা বন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইনস্পেক্টর আরিফ জানান, প্রাথমিক ধারণা অনুযায়ী এটি হত্যাকাণ্ড। যদিও ঘরের দরজা ভেতর থেকে লাগানো ছিল, তবে ঘরের পেছন দিকে একটি পকেট জানালা রয়েছে, যা দিয়ে অনায়াসে আসা যাওয়া সম্ভব। লাশটির হাত বাঁধা ছিল এবং জানালাটিও খোলা ছিল। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর প্রকৃত ঘটনা জানা যাবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ